IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> ‘বাংলায় এনআরসি-সিএএ করতে দেবো না’

‘বাংলায় এনআরসি-সিএএ করতে দেবো না’

ধূমকেতু নিউজ ডেস্ক : আসামে যেই ভোট হয়ে গেছে অমনি ডিটেনশন ক্যাম্পের নোটিশ ধরাতে শুরু করেছে বিজেপি। এটাই বিজেপির আসল চরিত্র। আমি আমাদের বাংলায় কোন এনআরসি এবং সিএএ করতে দেবো না। সব উদ্বাস্তুরাই আমাদের দেশের নাগরিক। ধুপগুড়ির জনসভা থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন,আসামে ভোট পর্ব শেষ হতেই আর ফলের জন্য দেরি করেনি বিজেপি। ভোট শেষ হতেই তারা ডিটেনশন ক্যাম্পের নোটিশ দিতে শুরু করেছে। আসামের মানুষ আজ দিশেহারা। বাংলাতেও ভোটে জিতে বিজেপি ওই একই পথে হাঁটবে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে অন্তত ৫০ লাখ মানুষকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ওদের মুখের কথায় বিশ্বাস করবেন না। কিন্ত আমি বাংলায় এনআরসি হতে দেবো না। সবাই এই দেশের নাগরিক।

সেখানে দাঁড়িয়ে বিজেপির এই এনআরসি রাজনীতি আমি কোনভাবেই বাংলায় কায়েম করতে দেবো না। উল্লেখ্য, অমিত শাহ এরআগে উত্তর ২৪ পরগণা জেলার ঠাকুর নগরে দাঁড়িয়ে বলেছিলেন, করোনা সঙ্কট মিটলে সিএএ চালু করা হবে। আবার গতকাল উত্তরবঙ্গে দাড়িয়ে তিনি বলেছেন, এখনই এনআরসি বা সিএএ চালু করার পরিকল্পনা নেই তাদের। আর এখানেই রাজনৈতিক মহলে ধোঁয়াশা বেড়েছে।

আসলে বিজেপি নাগরিকত্ব আইন নিয়ে বাংলায় কি করতে চাইছে তা পরিষ্কার হচ্ছে না অনেকের কাছেই। ফলে সেখানে দাঁড়িয়ে মমতার লাগাতার এনআরসি ও সিএএ বিরোধীতা একটু একটু করে হলেও জনমনে প্রভাব পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মমতা বলেন, আমি বাংলার মানুষের পাহারাদার। তবে আমি গুলি করে লোক মারার চৌকিদার নই। বিজেপি বাংলায় এলে মানুষের জীবন বিপন্ন হবে। মানুষের ঘরবাড়ি নিয়ে টান মারবে বিজেপি। তাই সবার কাছে অনুরোধ বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে ভোট দিন। মমতা বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইতে একা আমি জিতলে চলবে না।

এই লড়াইতে সবাইকে জিততে হবে। বাংলার মা বোনেরাই পারেন আমাদের সরকারকে ক্ষমতায় আনতে। তাই সবাইকে জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে। মমতা এদিন আওয়াজ তোলেন, বিজেপি হঠাও, গোলি হঠাও দেশ বাঁচাও। তিনি বলেন, বিজেপিকে বাংলায় মাঠের বাইরে বের করে দিতে হবে। বাংলা মাকে বাঁচাতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31