IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> ভারতে বাড়ছে সংক্রমণ

ভারতে বাড়ছে সংক্রমণ

sonia

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতজুড়ে ভয়ঙ্কর আকার নিতে শুরু করেছে করোনা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী।

তিনি অভিযোগ তোলেন, দেশের কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় বিরোধীদের পরামর্শ শোনার বদলে আক্রমণাত্মক আচরণ করে চলেছে।

সোনিয়া কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন রেখে বলেন, করোনা মোকাবিলার ক্ষেত্রে অযথা বিরোধীদের দিকে আঙ্গুল তোলার পরিবর্তে গঠনমূলক কর্মসূচী গ্রহণ করুন। দেশে এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও করোনা সংক্রমণ থেকে ভারত মুক্তি পাওয়ার বদলে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলেছে। এজন্য মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি।

সোনিয়া বলেন, গত বছরের থেকেও করোনা সংক্রমণে বর্তমানে চরম খারাপ পরিস্থিতির সম্মুখীন গোটা দেশ। এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামোসহ অন্যান্য সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা প্রশ্ন তুলে দিচ্ছে।

সোনিয়া গান্ধীর পাশাপাশি দেশের বর্তমান করোনা সঙ্কট নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি বলেন, নির্দিষ্ট কৌশলের অভাব ও কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্যহীনতার জন্য গোটা দেশ আজ চরম বিপর্যয়ের সম্মুখীন। এদিকে যতো দিন যাচ্ছে ততোই দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতিও।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। এই নিয়ে ভারতে এখনও পর্যন্ত ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯ জন করোনা আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা পৌঁছায় ১ লক্ষ ৭৭ হাজার ১৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩৮ হাজার ৪২৩ জন। এখনও পর্যন্ত ১ কোটি ২৮ লক্ষ ৯ হাজার ৬৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ১ হাজার ৩১৬ জন।

এদিকে করোনা সংক্রমণ রোধে শুরু হয়েছে টিকা দেওয়ার প্রক্রিয়া। এখন ও পর্যন্ত দেশের মোট ১২ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৫৯০ জনকে টিকা দেওয়া হয়েছে। চলছে এখনও টিকা দেওয়ার প্রক্রিয়া। কিন্ত তাতেও সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ খুললেন সোনিয়া গান্ধী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31