IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> ইসরাইলি পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

hamla

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের গোপন পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব।

বৃহস্পতিবার ভোরে ইসরাইলের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

এ ঘটনায় পারমাণবিক চুল্লির আশপাশের এলাকায় সতর্ক সঙ্কেত বেজে ওঠে বলে রয়টার্স জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এর প্রতিক্রিয়ায় তারা সিরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। যে স্থাপনা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হেনেছে সেখানেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

সিরিয়ার সামরিক বাহিনীর একজন দলত্যাগী সদস্য রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলিরা দামেস্কের প্রায় ৪০ কিলোমিটার উত্তরপূর্বে দুমাইর শহরের কাছে কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। ওই এলাকাগুলোতে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান আছে বলে জানিয়েছেন তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাজধানী দামেস্কের আশপাশের এলাকাগুলো লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলা প্রতিরোধ করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলার পর তেহরান ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

তাই এ ঘটনার পরপরই ইসরাইলি গণমাধ্যম ধারণা করতে থাকে যে, ইরান এ ঘটনায় জড়িত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31