IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন করোনায় আক্রান্ত রোগীরা। এর আগে হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এবার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ করোনা রোগীর মৃত্যু হলো।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের ভিরার এলাকার একটি হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে বিজয় বল্লভ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে আগুন লাগার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী দিলিপ শাহ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ৯০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। এর মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দেশটিতে বৃহস্পতিবার নতুন সংক্রমণ ছিল ৬৭ হাজারের বেশি।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দুর্ঘটনার সময় হাসপাতালে দু’জন নার্সকে দেখতে পেয়েছেন কিন্তু সে সময় কোনো চিকিৎসক সেখানে ছিলেন না।

তবে দিলিপ শাহ এ বিষয়টি অস্বীকার করে বলেছেন, সে সময় চিকিৎসকরা সেখানে ছিলেন। তিনি এটাও জোর দিয়ে বলেছেন যে, হাসপাতালে অগ্নিনির্বাপক নিয়ম-নীতি সঠিকভাবে পালন করা হয়। দুর্ঘটনার পর বেশ কয়েকজন রোগীকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত ২১ এপ্রিল মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31