IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে জনসনের টিকার স্থগিতাদেশ প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে জনসনের টিকার স্থগিতাদেশ প্রত্যাহার

ধূমকেতু নিউজ ডেস্ক : রক্তজমাট বাধার বিরল সমস্যার ঝুঁকি বিবেচনায় প্রায় ১১ দিন বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ফের শুরু হচ্ছে জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহার। বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শক্রমে এর ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছেন মার্কিন নীতিনির্ধারকরা। বিবিসি।

এ পর্যন্ত প্রায় ৮০ লাখ মানুষ জনসনের টিকা নিয়েছেন। এদের মধ্যে রক্তজমাট সমস্যার শিকার হয়েছেন মাত্র ১৫ জন। যুক্তরাষ্ট্রের আগে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও জনসনের টিকার ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে।

চলতি মাসে ইউরোপীয় নীতিনির্ধারকরা অ্যাস্ট্রাজেনেকা টিকার সঙ্গে জনসনের টিকায় রক্তজমাট সমস্যার মিল খুঁজে পান। তবে তাদের মতে, এর ঝুঁকির তুলনায় উপকার অনেক বেশি।

শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সিডিসির পরামর্শক প্যানেলের নির্দেশনা মেনে স্থগিতাদেশ তুলে নেয়। প্যানেলের সদস্যরা ১৮ বয়সোর্ধ্বদের জনসনের টিকা দেয়ার পক্ষে মত দিয়েছিলেন।

এদিকে, শুক্রবার জনসনের টিকাগ্রহীতাদের মধ্যে নয়জনের শরীরে রক্তজমাট বাধার প্রমাণ মিলেছে। এর আগে আরও ছয়জন একই সমস্যার শিকার হয়েছিলেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীদের মধ্যে সবাই নারী এবং তাদের বয়স ৫০ বছরের নিচে। এদের মধ্যে তিনজন মারা গেছেন, সাতজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগীদের মধ্যে প্রায় এক ডজন নারীর বয়সই ৩০ থেকে ৩৯ বছরের মধ্যে। সাতজন স্থূলকায় এবং দুইজনের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। সিডিসির এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু পুরুষের মধ্যেও এ ধরনের রক্তজমাট সমস্যার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, জনসনের টিকা দেয়ার আগে নারীদের এর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি জানানো জরুরি।

এ ধরনের সমস্যার ক্ষেত্রে টিকা নেয়ার তিন সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। উপসর্গগুলোর মধ্যে রয়েছে তীব্র মাথাব্যথা, শ্বাসকষ্ট, পা ও পেটে ব্যথা। মার্কিন চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, সাধারণত রক্তজমাটের চিকিৎসায় যে হেপারিন ব্যবহার করা হয়, জনসনের টিকা নেয়ার পর অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এর ব্যবহার পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে জনসনের টিকা নেয়ার পর কয়েকজন নারীর শরীরে রক্তজমাট সমস্যার খবরের প্রেক্ষিতে সেটির ব্যবহার স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। করোনা মোকাবিলায় জনসনই প্রথম এক ডোজের টিকা ব্যবহার করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31