IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> আকাশে মার্কিন গোয়েন্দা বিমানের মুখোমুখি রুশ মিগ-৩১

আকাশে মার্কিন গোয়েন্দা বিমানের মুখোমুখি রুশ মিগ-৩১

juddho-biman

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রশান্ত মহাসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে একটি রুশ মিগ-৩১ জঙ্গিবিমান মুখোমুখে অবস্থানে চলে গিয়েছিল বলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর খবর দিয়েছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার একই সময়ে শুক্রবার এই ঘটনা ঘটল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি মার্কিন আরসি-১৩৫ গোয়েন্দা বিমান শুক্রবার রাশিয়ার আকাশসীমার কাছাকাছি চলে আসে। এ সময় রুশ নৌবহর থেকে রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান আকাশে উড্ডয়ন করে কামচাটকা দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন বিমানটির গতিরোধ করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন গোয়েন্দা বিমানটি রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশের আগেই সেটিকে আটকে দেয়া হয়। গত সপ্তাহেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলেও জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার সামরিক তৎপরতা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা প্রায়ই রুশ সীমান্তের আশপাশে গোয়েন্দা বিমান ওড়ায়। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এরকম অসংখ্য ঘটনায় পশ্চিমা বিমানের গতিরোধ করেছে।

রাশিয়া বহুবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা ও ন্যাটো জোটের গোয়েন্দা বিমানের এ ধরনের উড্ডয়ন ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31