IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের করোনা পরিস্থিতিতে সাহায্যের আশ্বাস আমেরিকার

ভারতের করোনা পরিস্থিতিতে সাহায্যের আশ্বাস আমেরিকার

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে ভারতে, তাতে অক্সিজেন অভাবে ধুঁকছে দেশটি। সেই প্রেক্ষাপটে জরুরি চিকিৎসা সামগ্রী, ওষুধ রফতানিতে বিধিনিষেধ তোলেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশ্বজুড়ে ঝড় শুরু হলে টনক নড়ে বাইডেন প্রশাসনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান যে, ভারতের পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। সেই সঙ্গে বাড়তি সাহায্যের আশ্বাসও দেন তিনি।

টুইটবার্তায় মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন লেখেন, ‘ভারতে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। ভারতীয় সরকারের সঙ্গে একযোগে কাজ করার দিকে এগোচ্ছি। ভারতের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের জন্য আমরা ক্রমাগত বাড়তি সাহায্য দিয়ে যাব।’

এরপর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যানও ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘ভারতে গুরুতর কোভিড পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আমাদের বন্ধুবান্ধব এবং অংশীদারদের সঙ্গে নিয়ে ভারতের এই মহামারীর সঙ্গে লড়াই করার জন্য আরও সরবরাহ এবং সহায়তা জোগানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।’

এদিকে শনিবার বাইডেন প্রশাসনের কাছে ভারতে ভয়াবহ পরিস্থিতিতে সাহায্য করার আবেদন জানান ইন্দো-আমেরিকান ব্যবসায়ী মহল। এর পরেই মূলত টনক নড়ে বাইডেন প্রশাসনের।

মার্কিন চেম্বার অফ কমার্সের আন্তর্জাতিক লেনদেন বিষয়ক প্রধান মাইরন ব্রিলিয়ান্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ভারতসহ গোটা বিশ্বে করোনা অতিমারীর মৃত্যুর মিছিল চলছে। এই প্রেক্ষাপটে মার্কিন বাণিজ্য মহল সরকারের কাছে আবেদন করছে, মজুত থাকা লাখ লাখ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজ এবং অন্যান্য জরুরি চিকিৎসা সামগ্রী দ্রুত ভারত, ব্রাজিল ও অন্য দেশগুলোতে রফতানি করা হোক।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন। আর দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31