IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> করোনা বিপর্যয়েও ভোটগ্রহণ পশ্চিমবঙ্গে

করোনা বিপর্যয়েও ভোটগ্রহণ পশ্চিমবঙ্গে

vot

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। চলছে অক্সিজেনের তীব্র সংকট। ভারতজুড়ে সংক্রমণের সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পশ্চিমবঙ্গেও দৈনিক ১৪ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যেই আজ সোমবার শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ।

স্থানীয় সময় সকাল ৭টায় পশ্চিমবঙ্গের ৫ জেলায় ৩৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় মমতা বন্দোপাধ্যায়ের সাবেক আসন ভবানীপুরে ভোটগ্রহণ চলছে।

ভোটে ভাগ্য নির্ধারিত হবে তৃণমূল কংগ্রেসের চার মন্ত্রী সুব্রত মুখার্জি, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক এবং ফিরহাদ হাকিমের। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ এবং বিজেপির অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষের ভাগ্যও এদিন নির্ধারিত হয়ে যাবে। সিপিএমের ক্ষেত্রে নজর থাকবে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের দিকে।

এই দফায় ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা থাকলেও প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ হবে ১৬ মে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতারসহ মোট ৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় রয়েছে ৬৫৩ কোম্পানি।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোটের আগের দিন রোববার (২৫ এপ্রিল) মমতা বন্দোপাধ্যায় করোনা মোকাবিলায় সরকারের কঠোর সমালোচনা করেছেন। ভ্যাকসিনের দাম এবং রোগীদের অক্সিজেন সংকটের বিষয় তুলে ধরে সবার মনোযোগ আকর্ষণ করেছেন তিনি। এর মধ্যেই ভোটারদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, ভোট শুরুর পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে এক টুইট বার্তায় তিনি বলেন, আজ সপ্তম ধাপের ভোট শুরু হয়েছে। সকলকে তাদের ভোটাধিকার প্রয়োগ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জনের শরীরে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১১৬ জনের।

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৭ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31