IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফ্রান্স এবার ভারতের পাশে

ফ্রান্স এবার ভারতের পাশে

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে করোনাসংক্রমণে লন্ডভণ্ড অবস্থা। সারাদেশ জুড়ে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। এমন সময় সৌদি আরবের পর অক্সিজেন সহায়তা নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। ভারতে ৮ ইউনিট অক্সিজেন পাঠাবে ঘোষণা দিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, প্রত্যেকটি ইউনিট কমপক্ষে ২৫০টি বেডে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করতে পারবে। পাশাপাশি পাঁচটি তরল অক্সিজেন কন্টেইনার, ২৮টি রেসপাইরেটর ও ২০০ ইলেকট্রিক সিরিঞ্জ পাম্প পাঠাবে ফ্রান্স।

ভারতে অবস্থিত ফরাসি সংস্থাগুলির সঙ্গে মিলে ‘সলিডারিটি মিশন’-এর অধীনে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাকরো এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই উদ্যোগের অধীনে ভারতকে সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়নও।

ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইম্যানুয়েল লেনেইন এই বিষয়ে জানান, তাদের লক্ষ্য ভারতের আপতকালীন স্বাস্থ্যব্যবস্থাকে সাহায্য করার পাশাপাশি দীর্ঘস্থায়ীভাবে এদেশের স্বাস্থ্যব্যবস্থাকে স্থিতিশীল করা।

ফ্রান্সের পাঠানো ৫টি তরল অক্সিজেন কন্টোইনারের প্রত্যেকটি দিয়ে ১০ হাজার রোগীকে সাপোর্ট দেওয়া যাবে। অর্থাৎ এ দিয়ে মোট ৫০ হাজার রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।

চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই আকাশ এবং সমুদ্র পথে ভারতে এসে পৌঁছবে এসব অক্সিজেন।

ফ্রান্সের পাঠানো অক্সিজেন ইউনিটগুলোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাতাস থেকে এটা অক্সিজেন সংগ্রহ করতে পারে। ইউনিটগুলো স্থায়ীভাবে বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। এই ইউনিটগুলোর মাধ্যমে ভারত চাইলে আগামী ১০ বছরের মধ্যে অক্সিজেনে স্বংসম্পূর্ণ হতে পারবে।

এই সাহায্যের কথা ঘোষণা করার পর ফরাসি সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘ফ্রান্স ও ভারত সবসময়েই কঠিন সময়ে একে অপরের পাশে ছিল। আমাদের রয়েছে কৌশলগত অংশীদারিত্ব এবং ভারতীয় ও ফরাসি জনগণের মধ্যে বন্ধুত্বের মূলে রয়েছে এই সংহতি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31