IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> সৌদির-সিরিয়া সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে!

সৌদির-সিরিয়া সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে!

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবের একটি নিরাপত্তা প্রতিনিধিদল সিরিয়া সফর করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম খবর দিয়েছে।

বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, সৌদি গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ আল-হামিদানের নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধিদল দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে।

প্রেসিডেন্ট আসাদ ছাড়াও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল আলী মামলুকির সঙ্গেও সৌদি প্রতিনিধিদলটি সাক্ষাৎ করেছে।

এসব সাক্ষাতে দুই পক্ষ রিয়াদ-দামেস্ক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে। তবে সৌদি প্রতিনিধিদলের দামেস্ক সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

এসব সাক্ষাতে সিরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সৌদি আরব দামেস্কে নিজের দূতাবাস আবার চালু করতে সম্মত হয়েছে বলেও গণমাধ্যমটি জানিয়েছে।

সেই সঙ্গে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দিতেও রাজি হয়েছে রিয়াদ। সৌদি প্রতিনিধিদলটি দামেস্ককে জানিয়েছে, আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব লীগের পরবর্তী বৈঠকে সিরিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের লক্ষ্যে ২০১১ সালে দেশটিতে সন্ত্রাসী লেলিয়ে দেওয়ার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিল সৌদি আরব।

ওই বছর দেশটিতে বিদেশি মদদে সহিংসতা শুরু হলে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কার করে রিয়াদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31