IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদল আইসোলেশনে

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদল আইসোলেশনে

juktorajjo

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের আলোচনায় যোগ দিতে যুক্তরাজ্যে আসার পর পুরো ভারতীয় প্রতিনিধিদলটিকে আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতীয় প্রতিনিধিদলের দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে।খবর বিবিসি, রয়টার্স ও গার্ডিয়ানের।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে থাকতে পারেন বলে তাকে জানানো হয়েছে।

ভারতে গত কয়েক সপ্তাহ ধরে করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং প্রতিদিনই আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়া ও মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড তৈরি করছে।

মঙ্গলবার একদিনেই মারা গেছে ৩ হাজার ৭৮০ জন। মোট মৃত্যু সোয়া দুই লাখ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন লাখ ৮২ হাজার। মোট আক্রান্তের সংখ্যা দুই কোটিরও বেশি।

এ রকম পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ব্রিটেনে এসে পৌঁছানোর পর মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

টুইট করা এক ছবিতে দেখা যায়, তারা দুজনেই মুখে মাস্ক পরে আছেন এবং তারা দুটো ফাইল বিনিময় করছেন।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তাদের মধ্যে সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখার কারণে এই বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন তাদের আইসোলেশনে যাওয়ার প্রয়োজন নেই।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর এখন তার নির্ধারিত সব বৈঠক অনলাইনে করবেন।

তিনি বলেন, সতর্কতা হিসেবে এবং অন্যদের কথা বিবেচনা করে আমি আমার সব বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছি।

জি-সেভেন জোটের সদস্য নয় ভারত, কিন্তু সে দেশের প্রতিনিধিদের এই সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

ভারত ছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলকে আহ্বান জানানো হয় অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য।

বিশ্বের সাতটি উন্নত দেশের জোট জি-সেভেনের সদস্য হচ্ছে- যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

এই জোটের নেতাদের আনুষ্ঠানিক সম্মেলন হবে জুন মাসে। কিন্তু তার আগে এখন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।

প্রায় দুবছর পর এই প্রথম এ জোটের সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে বৈঠক হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর কোনো আলোচনায় উপস্থিত থাকতে পারবেন না বলে ব্রিটেনের ঊর্ধ্বতন একজন কূটনীতিক দুঃখ প্রকাশ করেছেন। এখন তিনি ভার্চুয়ালি যোগ দেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31