IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> পশ্চিমবঙ্গে প্রথম ভার্চুয়াল শপথগ্রহণ

পশ্চিমবঙ্গে প্রথম ভার্চুয়াল শপথগ্রহণ

ধূমকেতু নিউজ ডেস্ক : মাত্র ৬ মিনিটে সম্পন্ন হয়েছে ৪৩ জন মন্ত্রীর শপথগ্রহণ। সেই সঙ্গে এই প্রথম ভার্চুয়ালি শপথ নিলেন ৩ মন্ত্রী।

কোভিড পরিস্থিতিতে আজ সোমবার রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪ জন। তার মধ্যে ভার্চুয়ালি হাজির ছিলেন অমিত মিত্র, রথীন ঘোষ ও ব্রাত্য বসু। সাবধানতা অবলম্বনে ভার্চুয়াল শপথ নেন অমিত। রথীন ও ব্রাত্য করোনা আক্রান্ত। তারা রয়েছেন নিভৃতবাসে।

এবার করোনার প্রাদুর্ভাবে আলাদা আলাদা শপথ নেওয়ার ব্যবস্থা হয়নি। একসঙ্গে শপথবাক্য পাঠ করেছেন পূর্ণমন্ত্রীরা। তাঁদের পরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা শপথ নেন। তার পর একসঙ্গে শপথবাক্য পাঠ করেন প্রতিমন্ত্রীরা। মাত্র ৬ মিনিটে শেষ হয় শপথগ্রহণ অনুষ্ঠান।

শপথের পর ফিরহাদ হাকিম বলেন, ‘এটা লড়াইয়ের দায়িত্ব। এই দায়িত্ব পালনে হয়তো অনেকেই বাঁচব না। প্রধানমন্ত্রীর অপদার্থতার জন্য শ্মশানের পরিণত হয়েছে গোটা দেশ। বাংলাকে বাঁচাতে হবে। তাই এই দায়িত্ব আনন্দের নয়। বরং কাঁটার চেয়ারে বসতে হবে।’

খুব স্বল্প সময়ের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে যায়। জাতীয় সংগীত বেজে ওঠে শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরু ও শেষে।

এদিন যে ২৪ জন পূর্ণমন্ত্রী শপথ নিলেন তাঁদের মধ্যে ৫ জন নতুন মুখ এরা হলেন রথীন ঘোষ, বঙ্কিম হাজরা, পুলক রায় ও গোলাম রব্বানী। নতুন মন্ত্রিসভায় এবার জায়গা পেয়েছেন বাম আমলের খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী। এছাড়া মন্ত্রিসভায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৯ জন মহিলা, সংখ্যালঘু ৭ জন মন্ত্রী রয়েছেন। এছাড়া রয়েছেন আইপিএস, ক্রিকেটাররাও। সমাজের সব অংশের প্রতিনিধিদের মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভায় নিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31