IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> প্রথমবার ক্ষেপণাস্ত্র ‘আইয়াশ’ এর আঘাত, ইসরায়েলে আতঙ্ক

প্রথমবার ক্ষেপণাস্ত্র ‘আইয়াশ’ এর আঘাত, ইসরায়েলে আতঙ্ক

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের দীর্ঘ দিনের আগ্রাসনের বিরুদ্ধে চলতি সপ্তাহেই অসংখ্য রকেট হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এতে সেনাসদস্যসহ সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন।

তবে প্রথমবারের মতো ইসরায়েলের একটি বিমানবন্দরে মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস। যা ইসরায়েলের একটি বিমানবন্দরে আঘাত হেনেছে। এরপরই ইসরায়েলে আতঙ্ক ছড়িয়েছে।

ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁক গলে মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র আইয়াশ-২৫০ আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে। বিশেষ করে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক রকেট আঘাত হেনেছে। যার জেরে গোটা শহরেই বাজানো হয় সতর্কতা সাইরেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের আইয়াশ-২৫০ আঘাত হেনেছে দখলদার ইসরায়েলের রামুন বিমানবন্দরে।

হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামুন বিমানবন্দরে মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ‌‘আইয়াশ’ এর মাধ্যমে রকেট হামলা চালানো হয়েছে। গাজা থেকে এই বিমানবন্দরের দূরত্ব মাত্র ২২০ কিলোমিটার। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আইরন ডোম এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে।

আবু ওবায়দা ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, আইয়াশ-২৫০ ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া আইয়াশের নামে নামকরণ করা হয়েছে। হামাসের এই নেতা ১৯৯৬ সালের ৫ জানুয়ারি শিনবেত এলাকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত হন। ‘আইয়াশ’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ২৫০ কিলোমিটার দূরবর্তী যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল আরোয়ি আল-আকসা টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, আমরা ইসরায়েলে এ পর্যন্ত যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার সবগুলোই পুরনো। আমাদের মূল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করিনি।

এর আগে তেল আবিবের কাছাকাছি অবস্থিত ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওনে হামাসের রকেট হামলার জেরে সেটি বন্ধ করা হয়েছিল। এরপর মূলত রামুন বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার সেখানেও আঘাত হানলো হামাস। বর্তমানে সেটিও বন্ধ।

এদিকে ফিলিস্তিনের গাজা সীমান্তে ট্যাংক ও সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ সীমান্তে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তে দুটি পদাতিক ও একটি সাঁজোয়া ইউনিট মোতায়েন করেছে ইসরাইল। এ ছাড়া সীমান্তে অতিরিক্ত ৭ হাজার সেনা মোতায়েন করেছে দেশটি। তবে ফিলিস্তিনে হামলা চালানো হবে কি না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31