IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ধ্বংসস্তূপেই ফিলিস্তিনি শিশুর র‌্যাপ গান

ধ্বংসস্তূপেই ফিলিস্তিনি শিশুর র‌্যাপ গান

ধূমকেতু নিউজ ডেস্ক : বছরের পর বছর ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনের সাধারণ মানুষ। তবে গত এক সপ্তাহে ইসরায়েলের বর্বরোচিত বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা অঞ্চল।

প্রতিদিনই বাড়ছে আহত-নিহতের সংখ্যা। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু। সিয়াম সাধনার মাস রমজান কিংবা ঈদের দিনও বন্ধ থাকেনি ইসরায়েলি হামলা।

বিশ্বের অনিরাপদ শহর গাজা যেন ধ্বংসস্তুপ আর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আর সেই ধ্বংসস্তুপেই মৃত্যুর দুয়ারে বসে যেন স্বর্গের হাসি হাসলেন ফিলিস্তিনি এক শিশু। অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে বেঁচে থাকার অভিজ্ঞতা নিয়ে র‌্যাপ গাইতে দেখা গেছে এক ফিলিস্তিনি শিশুকে। ধ্বংসস্তূপে মৃত্যুর মুখে গাওয়া সেই গান সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড থেকে ভিডিও শেয়ার করা হয়েছে।

বিশ্বের নানা প্রান্তের মানুষ ভিডিওটি শেয়ার করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন পেজ এবং ইউটিউব থেকেও ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়েছে। শিশুর গানের প্রশংসার পাশাপাশি নিরপরাধ ফিলিস্তিনি জনগণের প্রতি ভালোবাসা দেখিয়েছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ।

বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বাণী উদ্ধৃত করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন ধর্মের মানুষ। স্ট্যান্ড উইথ ফিলিস্তিন, ফ্রি ফিলিস্তিন, স্টপ ওয়ারসহ বিভিন্ন হ্যাশট্যাগে সংহতি জানাচ্ছেন মানুষ। শিশুটির গানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন এবং যুদ্ধ-হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

হামাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় পূর্ণশক্তিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, গত এক সপ্তাহে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। এরমধ্যে শিশু ৫৮জন। আহত হয়েছেন কয়েক হাজার। আর হামাসের রকেট হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31