IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফিলিস্তিনিদের জন্য‘আন্তর্জাতিক বাহিনী’ করতে চায় তুরস্ক

ফিলিস্তিনিদের জন্য‘আন্তর্জাতিক বাহিনী’ করতে চায় তুরস্ক

ধূমকেতু নিউজ ডেস্ক : দখলদার বাহিনীর হামলা থেকে ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক।

ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর জরুরি ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাব দেয় প্রভাবশালী এ মুসলিম দেশটি। খবর টিআরটির।

দখলকৃত ফিলিস্তিনের জন্য ‘ইন্টারন্যাশনাল প্রটেকশন ম্যাকানিজম’ নামে ওই বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে আঙ্কারা। ২০১৮ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবের আওতাতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত ভাবেই এই ধরনের বাহিনী গঠন সম্ভব বলে ওআইসিকে আশ্বস্ত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায়বিচার ও মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মেভলুত কাভুসোগলু বলেন, মুসলিম বিশ্ব প্রত্যাশা করছে ওআইসি নেতৃত্ব এবং সাহস প্রদর্শন করবে। প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আগ্রহী দেশগুলোর সামরিক এবং আর্থিক অনুদানের মাধ্যমে আন্তর্জাতিক বাহিনী গঠন করে ফিলিস্তিনিদের শারিরীক সুরক্ষা নিশ্চিত করা উচিত। অন্য কোনো বিবেচনা থাকা উচিত নয়। এখন আমাদের একতা এবং সিদ্ধান্তগ্রহণের কার্যকারিতা প্রদর্শনের সময়।

এর আগে ফিলিস্তিনিদের রক্ষায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়টি বিবেচনা করা উচিত বলে রুশ প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন এরদোগান।

তবে ওআইসি’র সভায় এই ধরনের আন্তর্জাতিক বাহিনী গঠনের বিস্তারিত নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবেই সীমাবদ্ধ ছিল এটি।

এদিকে ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে নতুন প্রশাসক চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আঙ্কারায় সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, জেরুজালেমের মতো মুসলিমদের পবিত্র নগরীর দায়িত্ব ইসরাইলের মতো সন্ত্রাসী রাষ্ট্রের হাতে থাকতে পারে না।ইহুদিবাদীদের হাত থেকে জেরুজালেমের কর্তৃত্ব আমরা ফিলিস্তিনিদের হাতে দিতে চাই। এ ব্যাপারে আমরা কূটনীতিক ও সামরিক উভয়ভাবেই ফিলিস্তিনকে সহায়তা করতে প্রস্তুত।

তিনি বলেন, মুসলিমদের পবিত্রতম মসজিদে হামলাকারী এবং নিরপরাধ নারী-শিশুসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর বোমা হামলাকারী ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল এ প্রাচীন নগরীর কর্তৃত্ব করতে পারে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031