IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধবিরতির পরই মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধবিরতির পরই মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন আগামী ‘কয়েকদিনের মধ্যে’ মধ্যপ্রাচ্য সফর করবেন। ইসরাইল ও হামাসের মধ্যে ১১ দিনের লড়াইয়ের পর একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে সম্মত হওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এমন কথা জানায়। খবর এএফপি’র।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস বলেন, ব্লিনকেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সাথে কথা বলেছেন। আশকানাজি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ব্লিনকেনের এ অঞ্চল সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

প্রাইস বলেন, যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিকের আসন্ন সফরকালে ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি সংঘাত নিরসন ও ইসরাইল-ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তোলার ব্যাপারে একসাথে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন।

যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রাক্কালে আশকানাজির সাথে ব্লিনকেন দুই দফা কথা বলার পর এমন ঘোষণা দেয়া হলো। সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পর মিশর এ অস্ত্রবিরতি পালনের মধ্যস্থতা করে।

প্রাইস বলেন, উভয় পক্ষের নেতারা মিশরের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মিশরের পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্য আঞ্চলিক নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় অব্যাহত রাখবেন।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ফলে কালো ছায়া ফেলা আর্কটিক সফরের পর ব্লিনকেন বৃহস্পতিবার দেশে ফিরেন।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজা থেকে ছোড়া অব্যাহত রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও এক ইসরাইলি সৈন্য রয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি ভূখন্ডে ইসরাইলের ব্যাপক বিমান হামলায় ২৩২ ফিলিস্তিনি নাগরিক নিহত ও ১,৯০০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬৫ শিশু রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31