IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে ৮৯ জনের প্রাণহানী

দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে ৮৯ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ফলে এ পর্যন্ত ৮৯ জন প্রাণ হারিয়েছেন। একইসময়ে ৮৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার এনডিটিভি এ তথ্য জানায়।

এভাবে প্রাণঘাতী করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মানুষজনকে ব্ল্যাক ফাঙ্গাসের মতো মারাত্মক রোগের মুখোমুখি হতে হচ্ছে। দিল্লীতে এই রোগের সাথে যুদ্ধে জয়ী হওয়ার পরে ৯২ জন রোগী সুস্থ হয়েছেন। রাজধানীতে এ পর্যন্ত ১০৪৪টি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে।

ব্ল্যাক ফাঙ্গাস অর্থাৎ মিউকরমাইকোসিস রোগটিকে ইতোমধ্যে দিল্লিতে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। দিল্লি সরকার এ জন্য একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছিল। করোনাভাইরাসের পরে, এবার মাহামারি রূপ নেওয়া ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস রোগের মোকাবিলার জন্য সরকার যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছে।

আজ লোকমত হিন্দি গণমাধ্যম সূত্রে প্রকাশ, দেশে এপর্যন্ত ১২ হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঘটনা ঘটেছে। পাঞ্জাবে ব্ল্যাক ফাঙ্গাসে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু ওই তথ্য জানিয়েছেন। সিধু বলেন, রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের মোট তিনশোটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এরমধ্যে ২৩ জন রোগী সুস্থ হয়েছেন, এবং ২৩৪ জন এখনও চিকিত্সাধীন রয়েছেন।

তিনি বলেন, রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের তিনশোটি ঘটনার মধ্যে ২৫৯ জন রোগী পাঞ্জাবের এবং ৪১ জন অন্য রাজ্যের। মন্ত্রী আরও বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে ২৫ শতাংশ রোগীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে এবং ৩৮ শতাংশ রোগীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে।

মধ্য প্রদেশের ইন্দোরে সরকারী মহারাজা যশবন্ত রাও হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে গত ২০ দিনের মধ্যে ৩২ জন রোগীর মৃত্যু হয়েছে।

হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ফলে এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭৩৪ জনের বেশি রোগীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। হরিয়ানায় এ পর্যন্ত ৯২৭টি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ধরা পড়েছে। এসব ছাড়াও বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ও ওই রোগে মৃত্যুর ঘটনা ঘটছে।

মিউকরমাইকোসিস শিশু বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের মলিকিউলার বায়োলজির সংক্রমক ব্যাধির ইনচার্জ ডা : সুমন পোদ্দার বলেন, এই রোগটি আগেও ছিল। ভবিষ্যতেও থাকবে। মিউকরমাইকোসিস নতুন কোনও রোগ নয়।

তিনি বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াতেই এই ঘটনা বৃদ্ধি পেয়েছে। কোভিডের জেরে এমনিতেই ফুসফুস দুর্বল হয়ে পড়ছে। সেজন্য রোগও সেখানে বাসা বাঁধছে সহজেই। নিউমোনিয়া হচ্ছে অনেকের। বর্ষায় কিংবা ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এমনিতেই ফাঙ্গাল গ্রোথ বেশি হয়ে থাকে। এগুলোই মিউকরমাইকোসিসের বাড়বাড়ন্তের এবারের সম্ভাব্য কারণ হতে পারে বলে ডা : সুমন পোদ্দার মন্তব্য করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31