IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> তুরস্কে ‘ম্যাচ ফিক্সিং’ মামলার দুই আসামির কারাদণ্ড

তুরস্কে ‘ম্যাচ ফিক্সিং’ মামলার দুই আসামির কারাদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের শীর্ষস্থানীয় একট ফুটবল ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামির প্রত্যেককে এক হাজার বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

তুরস্কের ওই আদালত শুক্রবার এ রায় দেন। আসামিদের একজন গণমাধ্যমের কর্মকর্তা এবং আরেকজন সাবেক পুলিশ প্রধান। খবর রয়টার্স ও আনাদোলুর।

এক দশক আগে ঘরোয়া লিগে ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে ফেনেরবাহস ক্লাবের প্রেসিডেন্ট আজিজ ইলদিরিমকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দলটিকে দুই মৌসুমের জন্য ইউরোপের প্রতিযোগিতামূলক আসর থেকে নিষিদ্ধ করা হয়। পরে ওই ঘটনায় তদন্ত কর্মকর্তারা ‘ষড়যন্ত্র খুঁজে’ পেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।

এই মামলায় ফোনকলে আড়িপাতা ও নথি জালিয়াতির দায়ে বন্ধ হয়ে যাওয়া সামানিওলু মিডিয়া গ্রুপের প্রধান হিদায়েত কারাকাকে ১ হাজার ৪০৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ষড়যন্ত্র ও নথি জালিয়াতির দায়ে সাবেক পুলিশ প্রধান নাজমি আরদিককে ২ হাজার ১৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া এই মামলায় আরও অন্তত ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১১ সালের ম্যাচ গড়াপেটার অভিযোগে তদন্ত কর্মকর্তারা যুক্তরাষ্ট্র নিবাসী ধর্মীয় বক্তা ফেতুল্লাহ গুলেনকেও জড়ান। তার বিরুদ্ধে ২০১৬ সালের অভ্যুত্থানের ছক সাজানোর অভিযোগ করে আসছে তুরস্ক, যা প্রত্যাখান করেছেন গুলেন।

২০১৬ সালে ইস্তাম্বুলের একজন তদন্ত কর্মকর্তা দাবি করেন, ২০১১ সালের ম্যাচ গড়াপেটার অভিযোগ আসলে গুলেন সমর্থকদের একটি ষড়যন্ত্র ছিলো। তারা তুরস্কের বিচার ও পুলিশ বিভাগের অভ্যন্তরে ঢুকে ক্লাবের বিরুদ্ধে এবং এর শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দিতে ষড়যন্ত্র করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31