IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

ধূমকেতু নিউজ ডেস্ক : এখনো থেমে নেই ইসরায়েলি হত্যাকাণ্ড। এবার এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শনিবার (১২ জুন) পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে ইসরায়েলি চেকপোস্ট তাকে গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামাল্লা শহরের নিকটবর্তী কালান্দিয়া চেকপোস্ট থেকে অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। ইসরায়েলি সেনারা নির্বিচারে এক ফিলিস্তিনি নারীর ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

তারা আরও জানান, গুলিতে আহত নারীকে উদ্ধার করতে যাওয়া চিকিৎসকদলকে চেকপোস্ট এলাকায় ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা। পরে সেখানেই ওই নারীর মৃত্যু হয়।

চীন ভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়ানেট জানায়, চিকিৎসক সূত্রে জানা গেছে নিহত ওই নারীর নাম ইবতিসাম কাবনেহ। তিনি পশ্চিম তীরের জেরিকো শহরের বাসিন্দা।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি ওই নারী ছুরি দিয়ে চেকপোস্টে এক ইসরায়েলি সেনাকে আঘাতের চেষ্টা করেন। তখন অন্য সেনারা তাকে নিরস্ত্র করার চেষ্টা করে এবং তার ওপর গুলি চালায়।

এর আগে গত শুক্রবার অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর গুলি চালিয়ে এক কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31