IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> মস্কো-ওয়াশিংটনের অভিন্ন স্বার্থ

মস্কো-ওয়াশিংটনের অভিন্ন স্বার্থ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন জলবায়ু বিষয়ক দূত জন কেরিকে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে মস্কো ও ওয়াশিংটনের একটি অভিন্ন স্বার্থ রয়েছে। কেননা, এটি এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে অভিন্ন পটভূমির একটি বিরল ক্ষেত্র।

বুধবার ক্রেমলিন একথা জানায়। খবর এএফপি’র।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, মস্কো সফররত কেরির সাথে টেলিফোনে আলাপকালে পুতিন বলেন, ‘যেসব ক্ষেত্রে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ ও একই ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে সেসবের অন্যতম হচ্ছে জলবায়ু সমস্যা।’

যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী কর্মকর্তাদের সাথে জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করতে এ সপ্তাহ রাশিয়ায় রয়েছেন এবং এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করতে দেশটিতে তাকে আমন্ত্রণ জানানো হয়।

পুতিন বলেন, প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জনে মস্কোর ‘সংযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এবং জলবায়ুর পরিবর্তন বিষয়ে ‘অ্যাডভোকেট ডি-পলিটিসাইজিং’ সংলাপ অপরিহার্য।

গত মাসে জেনেভায় সম্মেলনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে পুতিনের সাক্ষাতের পর এ দু’দেশের মধ্যে সহযোগিতার একটি বিরল নির্দিষ্ট বিষয়বস্তু প্রশ্নে এমন মন্তব্য করা হয়।

মস্কো কেরির সফরকে স্বাগত জানায় এবং তারা দু’দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

মানব সৃষ্ট বৈশ্বিক উষ্ণতার ব্যাপারে বছরের পর বছর ধরে পুতিনের সংশয়বাদ মন্তব্যের জন্য তার অখ্যাতি রয়েছে এবং বলা হয়, এ ক্ষেত্রে রাশিয়া এমন অবস্থান নিয়ে মস্কো তাদের স্বার্থ হাসিল করছে।

তবে সাম্প্রতিক মাসগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে করা বিভিন্ন মন্তব্যে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন কোনভাবেই মস্কোর জন্য আর্শিবাদ নয়।

এদিকে পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্র পেসকভ বুধবার বলেন, জলবায়ু পরিবর্তন ও কার্বন নি:সরণ রোধ হচ্ছে রুশ নেতার ‘শীর্ষ এজেন্ডা’।

তিনি বলেন, জলবায়ু এমন একটি ইস্যু ‘যেখানে রাশিয়া ও আমেরিকার মধ্যে সংলাপ সম্ভব এবং প্রয়োজন।’

ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়, পুতিন কেরির সাথে ‘উত্তর মেরু সংক্রান্ত বিষয়ে পরিবেশগত সহযোগিতার সম্ভাবনা’ নিয়েও আলোচনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31