IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> রাজনীতি >> ‘অপরাধী-অপকর্মে লিপ্তরা যেন কমিটিতে আসতে না পারে’

‘অপরাধী-অপকর্মে লিপ্তরা যেন কমিটিতে আসতে না পারে’

ধূমকেতু নিউজ ডেস্ক : কোনো বিতর্কিত লোক, কোনো অপরাধী, কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত কেউ যেন কোনো কমিটিতে প্রবেশ করতে না পারে- এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী সভায় এ নির্দেশনা দেন শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ একথা জানান। তিনি বলেন, কার্যনির্বাহী সভায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশজুড়ে শাখাগুলো থেকে জমা পড়া পূর্ণাঙ্গ কমিটিগুলো যাচাই-বাছাইয়ে বিভাগীয় পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের যেসব জেলা কমিটি পূর্ণাঙ্গ হয়নি, তারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিয়েছে। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটিও জমা দিয়েছে।

গোলাপ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন- দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, ত্যাগী, দুর্দিনে দলের জন্য কাজ করাদের যাতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

জেলা ও মহানগর কমিটি যাচাই-বাছাইয়ের জন্য একটি করে বিভাগীয় কমিটি করে দেয়া হয়েছে বলে জানান গোলাপ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031