IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মৃত্যু দাবীর অর্থ প্রদান

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মৃত্যু দাবীর অর্থ প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবার বায়া বাজারে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গতকাল শনিবার মৃত্যুবরনকারী গ্রাহকের বীমা দাবীর দুই লক্ষ টাকার চেক প্রদান করেন। তেলিপাড়া গ্রামের লিটন আলী নামে একজন গ্রাহক দুই লক্ষ টাকার একটি একক বীমা করেন। তিনি প্রথম কিস্তি দেয়ার ১৭দিন পরেই মারা যান। কোম্পানীর নিয়মানুযায়ী মনোনীত মৃত লিটনের স্ত্রী অঞ্জনা বেগমে হাতে বায়া বাজরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকার চেক তুলে দেন কর্তৃপক্ষ।

চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুসলেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম (উন্নয়ন)। বিশেষ অতিথি ছিলেন অত্র কোম্পানীর রাজশাহী জোনের জোনাল ম্যানেজার শফিকুল আলম ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজশাহী মহানগর শাখার আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টুসহ অত্র স্থানীয় বীমা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকসহ প্রায় ১৫০জনের মত উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী জোনাল অফিসের ব্রাঞ্চ-কো-অর্ডিনেটর লুৎফর রহমান ও ইউনিট ম্যানেজার মিঠু দাস।

প্রধান অতিথি বলেন, প্রতিটি মানুষের পরিবারের নিরাপত্তার জন্য জীবনবীমা করা প্রয়োজন। বিমা কোম্পানীগুলোই পারে এভাবে একটি পরিবারকে বাঁচাতে। কারন বীমা কোম্পানী সর্বদা জনগণের কথা ভাবে। কেউ এক কিস্তি দিয়ে মৃত্যুবরন করলেও চুক্তি অনুযায়ী সমুদ্বয় টাকা পরিশোধ করে থাকে বীমা কোম্পানী। অথচ অন্য কোন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এভাবে কোন অর্থ গ্রাহকেকে দিতে পারেনা। তিনি আরো বলেন, আজকে যে টাকা প্রদান করা হলো তা দিয়ে লিটনের স্ত্রী তার সন্তানদের নিয়ে অনায়াসে সংসার পরিচালনা করতে পারবেন। বক্তব্য শেষে অঞ্জনার হাতে এই চেক প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিকে লিটনের স্ত্রী অঞ্জনা বলেন, তার স্বামী এই বীমা করেছিলেন বলে আজকে তিনি এই টাকাগুলো পেলেন। স্বামী মরে যাওয়ার পরে তিনি সন্তান নিয়ে অথৈ সাগরে পড়ে গিয়েছিলেন। এখন তিনি এই টাকা দিয়ে ছোট ব্যবসা করে হলেও সংসার পরিচালনা করতে পারবেন বলে জানান তিনি। তিনি সকল মানুষকে বীমা করার পরামর্শ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031