IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
Home >> রাজশাহী >> আরও চার হাজারের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

আরও চার হাজারের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল আরো চার হাজারের অধিক পরিবারের পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহ মখদুম থানা এলাকার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হয়।

সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের গ্যালারীতে সারি সারি করে বসানো হয় ২০১০টি খাদ্য সামগ্রীর প্যাকেট। এরপর মাস্ক ব্যবহার করে ও স্বাস্থ্যবিধি মেনে গ্যালারীতে রাখা প্যাকেটের পাশে বসেন উপকারভোগীরা। দুপুর সাড়ে ১২টায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপস্থিত হয়ে কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে ১টি করে প্যাকেট নিয়ে হাসিমুখে বাড়ি ফিরে যান। এদিকে বিকেলে শারীরিক শিক্ষা কলেজ মাঠে সারি সারি করে বসানো হয় চেয়ার। সেখানেও স্বাস্থ্যবিধি মেনে ২৩২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন রাসিক। একইসাথে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন মেয়র।

মেয়র তাঁর বক্তব্যে বলেন, করোনার এই দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। এরআগে দফায় দফায় খাদ্য ও অর্থ সহায়তা সরকারিভাবে ও ব্যক্তিবতভাবে প্রদান করেছি। সরকার ও আমাদের সদিচ্ছার কারণে এভাবে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি।

সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে মেয়র বলেন, করোনা থেকে বাঁচতে টিকা গ্রহণের বিকল্প নেই। টিকা গ্রহণের জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। আজ থেকে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে বিনামূল্যে করোনার টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করে টিকা নিন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন, সঠিকভাবে মাস্ক ব্যবহার করুন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সৈয়দ শাহাদত হোসেন, নাইমুল হুদা রানা, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, সদস্য এ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, ইউনুস আলী, মকলেসুর রহমান কচি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শিখা, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, স্বাস্থ্যবিধি মেনে শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারকে, বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা (পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারকে, রোববার (১ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে ৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। সর্বশেষ সোমবার (২ আগস্ট) ৪ হাজারের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হলো। এ নিয়ে তিনদিনে মোট ১২ হাজার ২০০ এর অধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31