IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগানে যুদ্ধ শেষ

আফগানে যুদ্ধ শেষ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ত্যাগের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার দেশত্যাগ করেন।

ঘানি বলেছেন, রক্তপাত এড়াতে তার হাতে আর কোনো বিকল্প ছিল না।

রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, লাখো মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ‘সংঘাত এড়ানোর জন্যই’ আমি কাবুল ছেড়েছি।

কাবুলে তালেবান ঢোকার পর শহরে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। দেশ ছাড়তে মরিয়া শত শত আফগানও কাবুল বিমানবন্দরে এসে ভিড় করেছেন।

এমন পরিস্থিতিতে তালেবানের রাজনৈতিক শাখার মুখপাত্র মোহাম্মদ নাইম আলজাজিরাকে বলেন, তালেবান বিচ্ছিন্ন হয়ে থাকতে চায় না। আফগানিস্তানের নতুন সরকার কেমন হবে তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

তালেবানের এ মুখপাত্র শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমাদের দেশে যুদ্ধ শেষ।’

মোহাম্মদ নাইম আরও বলেন, আমরা সেই জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি, যেখানে আমরা পৌঁছাতে চেয়েছিলাম; আমরা দেশের ও নাগরিকদের স্বাধীনতা চেয়েছিলাম। অন্যের ওপর আক্রমণ করার জন্য আমরা আমাদের ভূমি কাউকেই ব্যবহার করতে দেব না এবং আমরা অন্যের ক্ষতি করতে চাই না।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31