IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> তালেবানের কব্জায় মার্কিন হেলিকপ্টার-রণসরঞ্জাম

তালেবানের কব্জায় মার্কিন হেলিকপ্টার-রণসরঞ্জাম

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার, সাঁজোয়া যান, অস্ত্র আর মার্কিন ব্ল্যাক হাওয়াক হেলিকপ্টারে তলেবানের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হোয়াইট হাউস বিব্রত অবস্থায় পড়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, প্রতিটা রণ সরঞ্জাম কোথায় রয়েছে সেই ব্যাপারে আমাদের সঠিক ধারণা নেই। তবে বেশ বড় একটা অংশ তালেবানের কব্জায় চলে গেছে বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর খুব দ্রুতগতিতে দেশটির দখল নেয় তালেবান। গত দুই দশক ধরে আফগান সেনাদের বিভিন্ন মার্কিন রণ সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। সেই সব অস্ত্রই তালেবানের হাতে পড়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তালেবান যোদ্ধাদের এমফোর আর এমএইনটিন অ্যাসল্ট রাইফেল হাতে মহড়া দিতে দেখা গেছে। অনেক মার্কিন হামভি গাড়িও তালেবানের দখলে বলে জানা গেছে। একটি ভিডিওতে তালেবান যোদ্ধাদের মার্কিন বাহিনীর বিশেষ সামরিক পোশাকও পরতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আফগান সেনাবাহিনীকে সাম্প্রাতিক বছরগুলোতে সাত হাজার মেশিন গান, চার হাজার ৭শ’ হামভি গাড়ি আর ২০ হাজার গ্রেনেড সরবরাহ করেছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের তরফ থেকে আফগান সেনাবাহিনীকে আর্টিলারি, ড্রোন, হেলিকপ্টারসহ দুইশ’র বেশি এয়ারক্রাফট দেওয়া হয়েছে।

আফগান সেনাবাহিনীর কাছে সরবরাহ করা এসব রণ সামগ্রী তালেবানের হাতে পড়ায় তা যুক্তরাষ্ট্রের মাথাব্যথায় কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, এই ইস্যুতে পেন্টাগন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা এমন কারো হাতে আমাদের রণ সরঞ্জাম দেখতে চাই না যারা আমাদের কিংবা আফগান জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।

এসব অস্ত্র ধ্বংসসহ অনেক ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

এদিকে, এসব রণসরঞ্জাম বিশেষ ক্ষেত্রে তালেবানের ক্ষমতা বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31