IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> উইঘুর মুসলিম নিপীড়নে চীনের নিন্দায় ৩৯ দেশ

উইঘুর মুসলিম নিপীড়নে চীনের নিন্দায় ৩৯ দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি নেতৃত্বাধীন অন্তত ৩৯টি দেশ। একই সঙ্গে হংকংয়ের রাজনৈতিক পরস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। জার্মানি নেতৃত্বাধীন ৩৯ দেশের এই আহ্বান ও উদ্বেগে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটির বৈঠকে জার্মানির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ ৩৯টি দেশ উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে চীনের প্রতি আহ্বান জানায়।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন বলেন, আমরা জিনজিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতি এবং হংকংয়ের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

জিনজিয়াংয়ে বন্দিশিবিরে আটকে রাখা ১০ লাখের বেশি উইঘুর মুসলিমদের মানবাধিকারের প্রতি চীন কোনও ধরনের শ্রদ্ধা দেখাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যদিও চীন বরাবরের মতো বলে আসছে, জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের কারগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সমালোচকরা চীনের এই দাবি নাকচ করে দিয়েছে।

জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ জিনজিয়াংয়ে জাতিসংঘের পর্যবেক্ষকদের অবিলম্বে, অর্থপূর্ণ এবং কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রবেশাধিকার দিতে চীনের প্রতি আহ্বান জানান।

জিনজিয়াংয়ে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য অভিযোগের মধ্যে ধর্মীয় স্বাধীনতার ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ, ব্যাপক নজরদারি, বাধ্যতামূলক শ্রম এবং অনিচ্ছা সত্ত্বেও বন্ধ্যা করে দেয়ার মতো বিষয়গুলোও রয়েছে।

চীনের বিরুদ্ধে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন ও হংকংয়ের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়ে জার্মানি নেতৃত্বাধীন ৩৯ দেশ এক ঘোষণায় স্বাক্ষর করেছে। স্বাক্ষরকারী দেশগুলোর অধিকাংশই ইউরোপীয় ইউনিয়নের হলেও তাতে কানাডা, হাইতি, হন্ডুরাস, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও রয়েছে।

৩৯ দেশের ঘোষণায় জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন বেইজিংয়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সংঘাত উস্কে দেয়াই এই ঘোষণার লক্ষ্য।

ঝ্যাং বলেন, তারা চীনের বিরুদ্ধে মিথ্যা তথ্য এবং রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে দিচ্ছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা এবং প্রত্যাখ্যান করে।

এদিকে, জিনজিয়াংয়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ৩৯ দেশের ঘোষণার সমালোচনা করেছে কিউবা নেতৃত্বাধীন ৪৫টি দেশ। জিনজিয়াংয়ে চীনের নীতি নিয়ে ৩৯ দেশের ঘোষণাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছে কিউবা নেতৃত্বাধীন দেশগুলো।

সূত্র: আলজাজিরা, এএফপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31