IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগান পরিস্থিতি নিয়ে বসছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান

আফগান পরিস্থিতি নিয়ে বসছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দ্বিতীয়বারের মতো সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করছে তালেবান। এমন পরিস্থিতে বৈঠকে বসছেন ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

আগামী কয়েকদিনের মধ্যে আফগান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, শনিবার ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তারা ভার্চুয়াল বৈঠকে বসার ব্যাপারে একমত হন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এসময় তাদের মধ্যে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের বিষয় নিয়ে কথা হয় বলে জানা গেছে।

এর আগে, গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ইরান সফরে যান এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে আফগানিস্তান ইস্যুতে কথা বলেন।

এদিকে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থ আইএসআইয়ের প্রধান লে. জেনারেল ফাইজ হামিদ শনিবার আফগানিস্তান সফরে গেছেন।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর জেনারেল হামিদ হচ্ছেন আফগানিস্তান সফরকারী সবচেয়ে পদস্থ পাকিস্তানি কর্মকর্তা। তালেবানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।

সফরকালে আইএসআই প্রধান তার তালেবানি সমকক্ষ নাজিবুল্লাহসহ সংগঠনটির অন্য কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

জেনারেল ফাইজ হামিদের কাবুল সফর সম্পর্কে এর চেয়ে বেশি আর কোনো তথ্য প্রচার করা হয়নি এবং তালেবানের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

জেনারেল হামিদ এমন সময় কাবুল সফরে গেলেন যখন তালেবান তাদের সরকার গঠনের তারিখ তৃতীয়বারের মতো পিছিয়ে দিয়েছে। ফলে এই জল্পনা জোরদার হয়েছে যে, সরকার গঠনের ব্যাপারে তালেবানের ভেতর অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং বিষয়টির সমাধান করে দেয়ার জন্যই আইএসআই প্রধান কাবুল সফরে গেছেন।

তালেবানের পরিকল্পিত সরকার গঠনের দিন আইএসআই প্রধানের কাবুল সফরকেই বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। ২০০১ সালে তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে দেশটিতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। এর জের ধরে সে বছরই আফগানিস্তানের শাসনক্ষমতা তালেবানের হাতছাড়া হয়।

এর দীর্ঘ ২০ বছর পর চলতি বছরের ৩১ আগস্ট দেশটি থেকে চূড়ান্ত পর্যায়ে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31