IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> বৈরুতে ফের বিস্ফোরণ, নিহত ৪ আহত ২০

বৈরুতে ফের বিস্ফোরণ, নিহত ৪ আহত ২০

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবানিজদের বিপদ যেন কিছুতেই কাটছে না। আগস্টের ভয়াবহ ঘটনার পর আবারও বিস্ফোরণ ঘটেছে বৈরুতে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার বৈরুতের তারিক-আল-জিদে জেলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

টেলিভিশনের ফুটেজে সরু গলির মধ্যে থাকা ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ভবনগুলোতে আটকেপড়া বাসিন্দাদের বের করে আনতে উঁচু মই ব্যবহার করছেন দমকলকর্মীরা।

এদিন বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক নারী টুইটারে বলেন, শব্দ আর ঘরের কাঁপুনি আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলেছিল। আর আমি যে গলিতে থাকে সেখানে সবাই চিৎকার করছিল। আমার পুরোনো কথা মনে পড়ছিল।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে প্রথমে আগুন, এরপর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুদামটিতে ২ হাজার ৭৫০ টন বিপজ্জনক রাসায়নিক অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় ছয় বছর ধরে মজুত ছিল বলে জানা গেছে।

শক্তিশালী ওই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় গোটা শহরের অর্ধেক। এতে প্রাণ হারান প্রায় ২০০ মানুষ, আহত হন অন্তত সাড়ে ছয় হাজার। বিস্ফোরণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বন্দরে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে এখনও তদন্ত চলছে। তবে এ ঘটনার মাত্র ছয়দিনের মাথায় দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয় লেবানিজ সরকার।

তবে বিপদ সেখানেই শেষ হয়নি। এরপর গত সেপ্টেম্বরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরও তিনটি বড় অগ্নিকাণ্ড ঘটে লেবাননের রাজধানীতে। তবে এসব ধ্বংসযজ্ঞের সুনির্দিষ্ট কারণ এখনও অজানা।

সূত্র: বিবিসি, আল জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31