IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> রাজশাহী >> সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসার পাশে ডাবলু সরকার

সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসার পাশে ডাবলু সরকার

ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘদিন যাবৎ অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার এর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিতে শুক্রবার রাত ৯ টার দিকে তাঁর বাসায় যান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এসময় রাজনীতির অতীত ও বর্তমান নিয়ে আলাপচারিতায় মেতে উঠেন তাঁরা।

আলোচনায় এক পর্যায়ে অধ্যাপিকা জিন্নাতুন নেসা স্মৃতি কাতর হয়ে বলেন, অনার্স দ্বিতীয় বর্ষ অধ্যায়নকালে স্বামীর সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেছি। বঙ্গবন্ধু আজও আমার অন্তরে সমুজ্জ্বল। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনীতির অনেক ভাঙ্গাগড়া দেখেছি। ৭৫ এ বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যার পরে নানা প্রলোভন দেখানো হয়েছিলো আমাকে। কিন্তু আমি সেইদিকে পা বাড়ায়নি। কারণ আমি মনেপ্রাণে বিশ্বাস করি বাংলাদেশে বঙ্গবন্ধু এখনও বর্তমান।

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে হেনা ভাই (জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা) ও ভাবীর অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা পেয়েছি। হেনা ভাই আমার মাথায় হাত দিয়ে আশির্বাদ করেছেন। আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা অকৃপণভাবে আমাকে ভালোবেসেছেন। তিনি আমাকে এম.পি বানিয়েছেন ও মন্ত্রী করেছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ ও চিরঋণী।

ডাবলু সরকারকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি ভালোভাবে করে যাও, আমার দোয়া, ভালোবাসা ও শুভ কামনা রইলো। জনগণের সাথে মিশে যাও। আমি শুনেছি জনগণের সেবায় ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছো। শুনে ভালোই লাগে। কাজ করে যাও, ফল পাবে।

ডাবলু সরকার জিন্নাতুন নেসা তালুকদারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার পথের পাথেয়। আপনাদের দেখে রাজনীতি শিখেছি। জনগণের সাথে কিভাবে মিশতে হয় এটাও শিখেছি, শিখেছি জনগনের সাথে কিভাবে কাজ করতে হয়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের আশীর্বাদ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র গৃহীত প্রতিটি কর্মসূচীকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রিয় নেত্রী প্রিয় আপা শেখ হাসিনা’র প্রতিটি কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখতে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ দে প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31