IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান-ইরানে ১০জন নিহত

ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান-ইরানে ১০জন নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান এবং ইরানে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরানে মারা গেছে ৬ জন এবং ওমানে তিনজন। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় তাণ্ডবে ওমানে শিশুসহ অন্তত চারজন মারা গেছে। এদিকে ঘূর্ণিঝড় ওমানে আঘাত হানার পর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।

আমিরাতের পুলিশ সমুদ্র সৈকত এবং বিভিন্ন উপত্যকা বিশেষ করে যেসব এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে সেখানে টহল জোরদার করেছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জনই কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।

দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, ওমান সীমান্তের আল-আইনে সরকারি-বেসরকারি কর্মচারীদের দূরবর্তীস্থান থেকে কাজ করার পাশাপাশি উপকূলীয় বাসিন্দাদের জরুরি অবস্থা ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ তীব্র বাতাস এবং সম্ভাব্য বন্যার আশঙ্কায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ঘূর্ণিঝড় শাহীন ওমান-ইরানে আঘাত হানে রোববার (৩ অক্টোবর)। প্রচণ্ড বাতাস ও প্রবল বৃষ্টির কারণে ওমানের উপকূলীয় এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সেখান থেকে উদ্ধার তৎপরতা বাড়ানো হয়েছে। স্থগিত করা হয়েছে রাজধানী মাসকটের কিছু ফ্লাইট।

ওমানের জাতীয় জরুরি কমিটি জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে রাজধানীর পূর্বে আল-কুরমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরই মধ্যে সহায়তা সংস্থাগুলো দুই হাজার সাতশ’র বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31