IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৬

তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৬

ধূমকেতু নিউজ ডেস্ক : তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডে পুড়ে জখম হয়েছেন আরও কয়েক ডজন লোক। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

তাইওয়ানের অগ্নিনির্বাপন কর্মকর্তারা জানান, কাওসিয়াং শহরের ১৩তলা ওই ভবনে ভোর রাতের দিকে আগুন লাগে। তারা জানান, এ ঘটনায় অন্তত ৭৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিনির্বাপন বিভাগের পরিচালক জানান, ঘটনাস্থল থেকে কেবল ১১ জনকে সরাসরি হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযান অব্যহত আছে।

আগুনে বহুতল ভবনের বেশ কয়েক তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার পর অগ্নিনির্বাপন কর্মীরা সতর্ক করেন যে, বহুতল ভবনের ৭ তলা থেকে ১১তলার মধ্যে লোকজন আটকা পড়ে থাকতে পারেন।

কীভাবে আগুন লাগলো, তা জানা যায়নি। তবে এ নিয়ে তদন্ত অব্যহত আছে। অবশ্য কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছেন, তারা ভোর রাতের দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, আবাসিক ভবনটি বেশ পুরোনো। এতে ১২০টির মতো ব্লক রয়েছে। এটি প্রায় ৪০ বছর আগে নির্মিত হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31