IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
Home >> প্রবাস >> মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত। ‘আইএনএস সিন্ধুবীর’ নামে ওই সাবমেরিনটি ১৯৮০ সালে রাশিয়া থেকে কিনেছিল দিল্লি।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, এটিই প্রথম মিয়ানমার নৌবাহিনীর সাবমেরিন হবে।

সিন্ধুবীর সাবমেরিনটিকে সংস্কার করে চলতি বছর মিয়ানমার নৌবাহিনীর হাতে তুলে দেয়া হবে। পাশাপাশি আর্টিলারি গান, ট্যাংক, বুলেটপ্রুফ জ্যাকেট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দিতে সম্মত হয়েছে ভারত।

চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নভরানে দুই দিনের সফরে মিয়ানমার গিয়েছিলেন। দ্বিপক্ষীয় বহুমুখী সহযোগিতা নিয়ে সেই সফরে দুই দেশের মধ্যে আলোচনা হয়। সফরের পর পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি প্রচার করেছিল, তাতে সাবমেরিন দেওয়ার উল্লেখ ছিল না।

বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে মুখপাত্র বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির সঙ্গে সংগতি রেখে কিলো ক্লাসের ওই সাবমেরিন ‘আইএনএস সিন্ধুবীর’ মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

তিনি বলেন, প্রতিবেশীদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতায় সহায়তার ক্ষেত্রে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সেদিক থেকে সাবমেরিন দেওয়ার সিদ্ধান্তটি সংগতিপূর্ণ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ব্রিফিংয়ে আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবর্তনে আর্থিক সহায়তা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ যে ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করেছে, ভারত তাতে আমন্ত্রিত। ২২ অক্টোবর সেই সম্মেলন হবে। জাতিসংঘ এর আগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের আবেদন জানিয়েছিল। কিন্তু কোভিডসহ অন্যান্য কারণে অর্ধেক অর্থও সংগৃহীত হয়নি। ওই সম্মেলনের লক্ষ্য যত বেশি সম্ভব অর্থ সংগ্রহ করে রোহিঙ্গাদের জন্য খরচ করা।

মুখপাত্র এই প্রসঙ্গে বলেন, ভারত রাখাইন প্রদেশের গৃহচ্যুতদের দ্রুত, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তন চায়। দুই দেশকে এই জন্য ভারত সহায়তাও দিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31