IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘তাইওয়ানে মার্কিন সামরিক উপস্থিতি মানবে না চীন’

‘তাইওয়ানে মার্কিন সামরিক উপস্থিতি মানবে না চীন’

ধূমকেতু নিউজ ডেস্ক : তাইওয়ানে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে বলে এই দ্বীপের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যে ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেইজিং তাইওয়ানের সঙ্গে আমেরিকার যেকোনো ধরনের সামরিক সম্পর্কের ঘোর বিরোধিতা করছে।

ওই মন্ত্রণালয় আরো বলেছে, তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র নয়; কাজেই এটির সঙ্গে আমেরিকার যেকোনো রাষ্ট্রীয় যোগাযোগ বা সামরিক সম্পর্ক চীনের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।

এর একদিন আগে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তাইওয়ানে মার্কিন সেনা উপস্থিতি নিশ্চিত করেন। তিনি বলেন, তাইওয়ানের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দেয়া কাজে এই দ্বীপে কিছু মার্কিন সেনা অবস্থান করছে।

তিনি মার্কিন সেনাদের সঠিক সংখ্যা উল্লেখ না করে বলেন, তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমরা আমেরিকার সঙ্গে ব্যাপকভিত্তিক সহযোগিতা চালিয়ে যাচ্ছি।

তাইওয়ান দ্বীপকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছে চীন। একইসঙ্গে তাইওয়ানের কাছে মার্কিন সমরাস্ত্র বিক্রি কিংবা তাইওয়ানের সঙ্গে আমেরিকার সামরিক সহযোগিতাকে নিজের স্বার্বভৌমত্ব ও ‘এক চীন’ নীতির লঙ্ঘন মনে করে বেইজিং।

তবে আমেরিকা চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ান প্রণালিতে যুদ্ধাজাহাজ পাঠানোর পাশাপাশি তাইওয়ানকে প্রকাশ্যে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা বেড়ে চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31