IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘মৃত’ তালেবান শীর্ষ নেতা আখুন্দজাদা হঠাৎ জনসমক্ষে!

‘মৃত’ তালেবান শীর্ষ নেতা আখুন্দজাদা হঠাৎ জনসমক্ষে!

ধূমকেতু নিউজ ডেস্ক : খবর রটে ছিল তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লা আখুন্দজাদা মারা গেছেন। দীর্ঘ দিন তিনি অন্তরালেই ছিলেন। মৃত্যুর খবরের ডালপালা অনেক ছড়ানোর পর অবশেষে জনসমক্ষে এসে দাঁড়ালেন তালেবানের এই শীর্ষ নেতা।

শনিবার কান্দহার শহরে একটি ধর্মীয় স্কুলে হঠাৎ দেখা যায় তাকে। জামিয়া দারুল আলুম হাকিমিয়া নামে ওই স্কুল ঘুরে দেখেন আখুন্দজাদা। কান্দহারে এই সফরে তার সঙ্গী ছিলেন আর এক তালেবান শীর্ষনেতা। আখুন্দজাদার জনসমক্ষে আসার খবর তিনিই জানান একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে।

১৪ আগস্ট তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার আড়াই মাস পর এই প্রথম জনসমক্ষে এলেন আখুন্দজাদা। ইতিমধ্যে আখুন্দজাদাকে রাষ্ট্রপ্রধান পদে রেখে আফগানিস্তানে সরকার গঠন করেছে তালেবান। তবে আখুন্দজাদা প্রকাশ্যে আসেননি। তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর বা ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ে গেলেও আসেনি তার কোনও ভিডিও বার্তাও।

স্বাভাবিক ভাবেই তালেবান প্রধানের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রবিবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে কান্দহারে হাইবাতুল্লার সফরের কথা জানাল তালেবান।

যদিও এর আগে তালেবানেরই একটি সূত্র দাবি করেছিল, পাকিস্তান সেনার একটি আত্মঘাতী হামলায় হাইবাতুল্লার মৃত্যু হয়েছে। প্রবীণ তালিবান নেতা আমির আল মুমিনিন শেখ একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘‘পাক-বাহিনীর কষা ছকেই একটি আত্মঘাতী হামলায় গত বছর শহিদ হয়েছেন হিবাতুল্লা আখুন্দজাদা।’’

কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, হাইবাতুল্লা বেঁচে আছেন। এবং বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন কান্দহারে। যদিও আখুন্দজাদার কান্দহার সফরের কোনও ছবি বা ভিডিও তাদের হাতে আসেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

গত আগস্ট মাসে তালেবান বাহিনী কাবুল দখল করার পর থেকেই আখুন্দজাদাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনও শোনা গিয়েছিল, পাক-বাহিনীর হেফাজতে রয়েছেন তিনি। কিছু সূত্র দাবি করেছিল, পাক-বাহিনীর হাতেই তার মৃত্যু হয়েছে। এ বার সেই সব তত্ত্ব ফের প্রশ্নের মুখে। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31