IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ জনের প্রাণহানী

সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ জনের প্রাণহানী

ধুমকেতু নিউজ ডেস্ক : সুদানে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করার সময় দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১০ জন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী।

স্থানীয় সময় বুধবার রাজধানীর খার্তুম, বাহরি এবং ওমদুরমান শহরে বিক্ষোভ করার সময় তাদের মৃত্যু হয়।

সাম্প্রতিক অভ্যুত্থানের পর সুদানজুড়ে শহর ও নগরে অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছে। দেশটির হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করছেন। এর ধারাবাহিকতায় বুধবার খার্তুম, বাহরি এবং ওমদুরমান শহরে বিক্ষোভ করতে রাস্তায় নামে মানুষ।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তার আগে শহরগুলোতে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নিহতদের মধ্যে দুইজন রয়েছেন খার্তুমে, সাতজন বাহরিতে এবং একজন ওমদুরমানে।

সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস (সিসিএসডি) এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন এলাকায় বিক্ষোভে ব্যাপকভাবে গুলি করেছে সেনাবাহিনী। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে গুলি করার বিষয়ে সুদানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২৫ অক্টোবর সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেন। পাশাপাশি ভেঙে দেন সার্বভৌম পরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করা সামরিক বাহিনীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন নতুন জাতীয় পরিষদ। গত বৃহস্পতিবার ঘোষিত এই পরিষদের প্রধান করা হয় সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকে।

অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারির পাশাপাশি বুরহান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে গ্রেপ্তার করেন। সূত্র: আল জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31