IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> জাতীয় >> লিড নিউজ >> আরো কার্যকর স্বাস্থ্যখাত গড়ে তুলতে হবে : রাষ্ট্রপতি

আরো কার্যকর স্বাস্থ্যখাত গড়ে তুলতে হবে : রাষ্ট্রপতি


ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারীর মতো রোগ মোকাবেলার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতকে আরো কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘আমাদের উদ্ভাবনী কৌশল নিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আগামী বছরগুলোতে করোনাভাইরাসের মতো সংকট মোকাবেলায় একটি অধিক কার্যকর স্বাস্থ্য খাত গড়ে তুলতে হবে’।

বুধবার বিকেলে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

চিকিৎসা পেশাকে খুবই চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখনো আরো দক্ষ মানবসম্পদ বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সিং স্টাফ এবং চিকিৎসা প্রযুক্তিবিদদের প্রয়োজন’।

রাষ্ট্রপ্রধান বলেন, যদিও আমরা স্বাস্থ্যসেবা খাতে অসাধারণ সাফল্য অর্জন করেছি, কোভিড মহামারী আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কিছু ত্রুটিও উন্মোচিত করেছে।

রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মহামারীর তৃতীয় দফা সংক্রমনের সময়, যেখানে অনেক উন্নত দেশ তাদের অত্যন্ত দক্ষ স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্যাপকভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে, তখন বাংলাদেশ যথেষ্ঠ দক্ষতার সাথে সংকট কাটিয়ে ওঠতে সক্ষম হয়েছে।

স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ সফলতা ও দক্ষতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

তিনি উল্লেখ করেন, করোনা মহামারী সফলভাবে মোকাবিলা, অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার এবং জীবিকা সচল রাখার ক্ষেত্রে মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গ পরিচালিত ‘কোভিড রেজিলিয়েন্স র‌্যাঙ্কিং’-এ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে বিশতম স্থানে রয়েছে।

রাষ্ট্রপতি বলেন, ‘আমরা কোভিড-১৯ ভ্যাকসিনের অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। টিকাদান কার্যক্রম পুরোদমে চলছে এবং প্রায় ৪ কোটি ৮০ লাখ মানুষ ইতিমধ্যে কমপক্ষে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে।’

এখানে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি করেছে এবং সারা বিশ্বের মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি পছন্দের গন্তব্য হয়ে উঠছে। তিনি বলেন, শিক্ষার সামগ্রিক মান খুবই ভালো এবং অন্যান্য উন্নত দেশের সঙ্গে তুলনীয় এবং শিক্ষার্থীদের এখানে এমবিবিএস কোর্স সম্পন্ন করার জন্য সাশ্রয়ী ব্যয়ে হাসপাতালে প্রশিক্ষণ নেয়ার সুযোগ রয়েছে।

বিদেশী শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ দেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31