ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বিবৃতিতে রাসিক কাউন্সিলরবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এর ফলে রাজশাহীর চলমান উন্নয়ন আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।
কাউন্সিলরবৃন্দ আরও বলেন, আমরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।


