IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ৩ কৌশল সত্যিকারের ‘মনের মানুষ’চেনেন

৩ কৌশল সত্যিকারের ‘মনের মানুষ’চেনেন

ধূমকেতু নিউজ ডেস্ক : কারও প্রেমে পড়া মানে এই নয় যে আপনি মনের মানুষ খুঁজে পেয়েছেন। এটি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই ঘটতে পারে। কাউকে দেখে ভালো লাগা তারপর ভালোবাসার মাধ্যমে প্রেমের সম্পর্ক এগিয়ে চলে।

তবে আপনার পছন্দের সঙ্গী আদৌ কি আপনার মনের মানুষ? এই প্রশ্নের জবাব কী কখনো নিজের কাছে জানতে চেয়েছেন? সত্যিকারের মনের মানুষ ছাড়া জীবন টেনে নেওয়া যায় না! ভুল সঙ্গীর কারণে অনেক সময় সংসার ভেঙে যায় পথিমধ্যে।

সঙ্গী যদি আপনার সত্যিকারের মনের মানুষ হয় তাহলে প্রেম ও দাম্পত্য জীবন চলবে মসৃণভাবে। অন্যথায় দন্দ্ব, কলহ, বিরোধ, অশান্তি, অবিশ্বাস, সন্দেহ, ভুল বোঝাপোড়াসহ নিজেদের মধ্যে মনোমালিন্য বেড়ে যেতে পারে।

আর যদি মনের মানুষ আপনার সঙ্গে থাকে তাহলে মহূর্ত অনেক ভালো কাটবে। এমন প্রেমে সুখ ও শান্তির মুহূর্তও বেশি আসে। এক্ষেত্রে সঙ্গী হয়ে ওঠেন একটি বড় ভরসার জায়গা।

তবে কীভাবে বুঝবেন যে মনের মানুষকে খুঁজে পেয়েছেন? জেনে নিন সত্যিকারের মনের মানুষ চেনার ৩ কৌশল-

পছন্দের মানুষ অনেক থাকলেও যার সঙ্গে আপনার বেশি সময় কাটাতে ইচ্ছে করে, তিনিই হতে পারে আপনার মনের মানুষ। কারণ মনের মানুষের সঙ্গেই ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে ভালো লাগে।

কোনো সমস্যায় পড়লে যার সঙ্গে মন কথা খুলে বলতে ইচ্ছা করে কিংবা যার কাছে গেলে নিজেকে সাহসী বলে মনে হয় তিনিই হতে পারে আপনার মনের মানুষ। কারণ আপনি জানেন যে, তিনিই এগিয়ে আসবেন আপনার বিপদে। তা তার ক্ষমতার মধ্যে হোক বা না হোক।

দুঃখ-কষ্ট, সুখ-আনন্দ সবকিছুই আপনি যার সঙ্গে নির্দ্বিধায় ভাগাভাগি করতে পারবেন, তিনিই হলেন আপনার মনের মানুষ। কারণ মন থেকে কাউকে ভালোবাসতে না পারলে কখনো তার সঙ্গে আরামদায়ক বোধ হয় না।

এমন সঙ্গী পাওয়া কঠিন। তবে অসম্ভব নয়। এরই মধ্যে আপনি যদি এমন সঙ্গী পেয়ে যান তাহলে খুবই ভালো। আর যদি না পান তাহলে অন্তত ভুল সঙ্গীকে নিয়ে এগিয়ে যাবেন না।

অনেক সময় দেখা যায়, ভুল মানুষের সঙ্গে আমরা সম্পর্ক টিকিয়ে রাখি বছরের পর বছর। এতে সম্পর্ক টিকে থাকলেও দুজনের কেউই সুখী হতে পারেন না।

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে ও সুখী থাকতে একতরফা ভালোবাসা নয় বরং দুজনেরই ভালোবাসা ও আত্মত্যাগ জরুরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031