IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার লোকবল নিতে আগ্রহী মালদ্বীপ

বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার লোকবল নিতে আগ্রহী মালদ্বীপ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে চিকিৎসকসহ আরও বিভিন্ন পেশার লোকবল নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

সাক্ষাৎকালে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছেন এবং সহযোগিতা আরও জোরদার করায় সম্মত হন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করেন।

এ সময় মোমেন বলেন, “ধর্ম, সংষ্কৃতি এবং মূল্যবোধের সাদৃশ থাকায় বাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয়।”

তিনি বলেন, “মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী কর্মীরা আয়োজক অর্থনীতিতে আন্তরিকভাবে অবদান রাখছেন। মালদ্বীপ বাংলাদেশ থেকে বিশেষ পেশার লোকবল ও চিকিৎসক নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে।”

বাংলাদেশের জনগণের জন্য ২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেওয়ার জন্য তিনি ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।

চট্টগ্রাম ও মালে সরাসরি শিপিং লাইন স্থাপন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করতে সম্মত হন দুজন। মোমেন মালদ্বীপকে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নসহ প্রয়োজনীয় বিভিন্ন সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির দুই মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, ফয়সাল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ধানমন্ডি, ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

তিন দিনের সরকারি সফরে সোমবার (২২ নভেম্বর) ঢাকায় আসেন ফয়সাল নাসিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31