IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’
Home >> রাজশাহী >> রাসিকে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন অনুসারে লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর বিষয়ক সভা

রাসিকে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন অনুসারে লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন এর সাথে এইড ফাউন্ডেশন, উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ও তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক সভা সকাল সাড়ে ১০ টায় সিটি কর্পোরেশনের শরিৎ দত্ত গুপ্ত হল রুমে অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ নভেম্বর) সভায় রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ এবিএম শরীফ উদ্দিন সভাপতিত্বে করেন।

সভাটি সঞ্চালনা করেন, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক।

লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন। এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনার বিষয়বস্তু সকলের সামনে উপস্থাপন করেন।

অতিথি হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন, সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ই-সাইদ, প্রধান কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আজিজুর রহমান ও সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক।

অতিথিবৃন্দ তাদের আলোচনায় বলেন, প্রধানমন্ত্রীর ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ’ ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা একটি কার্যকর উদ্যোগ। এই নির্দেশিকার আলোকে তামাকাজাত দ্রব্য বিক্রয় সীমিতকরণে তামাকজাত দ্রব্যের বিক্রেতাদের পৃথকভাবে লাইসেন্সিং এর আওতায় আনলে অনেকাংশেই বিক্রয় নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। বিক্রয় সীমিতকরণ করা সম্ভব হলে এর ব্যবহারও সয়ংক্রিয়ভাবে কমে আসবে।

সভার সভাপতি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর সমাপনী বক্তব্যে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা অবিলম্বে রাজশাহী সিটি কর্পোরেশনে কার্যকর করা হবে। শিক্ষা ও স্বাস্থসেবা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান অপসারণ করা হবে। মেয়র মহোদয়ের পরামর্শ ও নির্দেশনাক্রমে নির্দেশিকার আলোকে তামাকজাত দ্রব্য বিক্রেতাদের লাইসেন্সিং এর আওতায় এনে রাজশহী সিটি কর্পোরেশন এলাকায় তামাকজাত দ্রব্যের ব্যবহার শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31