IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> জাতীয় >> টপ নিউজ >> বৃত্তাকার নৌপথে বাধা ব্রিজের উচ্চতা

বৃত্তাকার নৌপথে বাধা ব্রিজের উচ্চতা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর চারপাশে হবে বৃত্তাকার নৌপথ। দেড় যুগ ধরে এমন স্বপ্নও দেখেছে ঢাকার মানুষ। কিন্তু বাস্তবে ফল দেয়নি। উল্টো বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক ব্রিজের উচ্চতা।

পৌনে তিনশ’ বর্গকিলোমিটারের ঢাকা। মানুষের বাস প্রায় ৩ কোটি। এতোটুকু জায়গায় এতো বেশি মানুষের যাতায়াতের মাধ্যম শুধুই সড়কপথ। আর অপরিকল্পনায় লুপ্তপ্রায় চারশ’ বছরের পুরনো ঢাকার নদীপথ।

রাজধানী ঢাকা গড়েই উঠেছিল নদীর প্রবহমানতার উপর ভিত্তি করে। বর্ষায় টলমলে, শীতে যৌবন হারানো নদী তবুও দিয়েছিল যাতায়াতের ভরসা। সম্প্রতি সেতুর তলায় জাহাজের মাস্তুল বেধে যাওয়ায় নৌ চলাচল হচ্ছে বাধাগ্রস্ত।

বলছিলাম বছিলা, আমিনবাজার, আশুলিয়া, ধউর, বিরুলিয়া, তেরমুখ, প্রত্যাশা, পূর্বাচল, কায়েতপাড়া, চনপাড়া, বেরাইদ আর ইছাপুরার ভাঙা সেতুর কথা। তিনটি সড়ক সেতু আর দুটি রেল সেতু আছে টঙ্গীতে।

এসব সেতু নির্মাণে নৌ-পথের শ্রেণী অনুযায়ী উচ্চতা রাখা হয়নি। নকশায় গার্ডারের উচ্চতা থাকার কথা ছিল ২৫ ফুট। বাস্তবে আছে অনেক কম।

রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, আমিনবাজারে আরও দুটি সেতু হত্যার কথা, বসিলাতে নতুন করে সেতু হওয়ার কথা, বুড়িগঙ্গার উপর আরও কয়েকটি সেতু হওয়ার কথা। এগুলোর ডিজাইনগুলো ঠিকমতো হয়েছে কিনা, এটি অনেক বড় বিষয়।

বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, পুরোপুরি টঙ্গি থেকে আবার ঘুরে এসে টঙ্গিতে যাতায়াত করছে না ঠিকই। কিন্তু বিরুলিয়া ও আসুলিয়া থেকে সদরঘাট, সদরঘাট থেকে মুঞ্জিগঞ্জ-নারায়গঞ্জ, আবার নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ বেশি কিছু নৌযান বালু নদী দিয়ে টঙ্গি পর্যন্ত যাতায়াত করছে।

সড়ক জনপথ, রেলওয়ে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ অন্যান্য বিভাগের সাথে সমন্বয় না থাকায় বেহাল সেতুতে অবস্থা কাহিল জনগণের।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অন্যান্য যে সেতুগুলো আছে নতুনভাবে সেগুলোর ডিজাইন করা হয়েছে। আর কয়েকটি আছে যা আমাদেরকে অপসারণ করতে হবে।

যান চলছে প্রত্যেক সেতুতে। ইচ্ছা থাকলেও তাই আপাতত ভাঙ্গা সম্ভব নয়- দাবি নৌপরিবহন মন্ত্রণালয়ের।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কয়েকটি ব্রিজের কারণে বাণিজ্যিকভাবে আমরা করতে পারি নাই। যেমন টঙ্গি রেল ব্রীজ।

বিশ্বব্যাংকের সহায়তায় ১শ’ ১০ কিলোমিটার নৌপথের সমীক্ষা চলছে। কারিগরি নিরীক্ষা শেষে আশা জাগবে বৃত্তাকার নৌপথে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31