IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> বিনোদন >> আবারও বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাহরুখ-কাজলের ডিডিএলজে

আবারও বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাহরুখ-কাজলের ডিডিএলজে

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের অন্যতম সফল জুটি শাহরুখ খান এবং কাজল। শাহরুখের সঙ্গে কাজল মানেই সফল সিনেমা। রোমান্স আর মিষ্টি প্রেমের সংলাপে ভরপুর দর্শকপ্রিয় সিনেমা। ঠিক তেমনই একটি সিনেমা ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো। যা এই জুটিকে বলিউডের ইতিহাসে শ্রেষ্ঠত্ব দান করেছে।

সেটি হলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ২৫ বছর পূর্তি হয়েছে। রজত জয়ন্তী উপলক্ষে সম্প্রতি খবর এসেছে ইংল্যান্ডের লেস্টারে বসছে সিনেমাটির অভিনেতা-অভিনেত্রীর ভাস্কর্য।

এবার এই সিনেমা ভক্তদের জন্য এলো আরও এক সুখবর। ডিডিএলজে আবারও বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হবে।

জানা গেছে, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, নরওয়ে, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডসহ আরও কিছু দেশের থিয়েটারে দেখা যাবে ছবিটি।

ভারতীয় সিনেমার আন্তজার্তিক প্রদর্শকদের সহযোগী ভাইস প্রেসিডেন্ট মি নেলসন ডি’সুজা নিশ্চিত করে বলেন, ‘ডিডিএলজে এমন একটি চলচ্চিত্র যা মানুষকে প্রেমে পড়তে শিখিয়েছে। যখনই ছবিটি যেখানে প্রদর্শিত হয়েছে সেখানেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছে এটি।

এর ২৫তম বার্ষিকীতে আমরা এই ঘোষণা করে খুব খুশি যে ডিডিএলজে পুনরায় মুক্তি দিচ্ছি এবং সেটা সারাবিশ্বে। আমরা বেশ কয়েকটি গ্লোবাল মার্কেটে পুনরায় মুক্তির পরিকল্পনা করছি বলে বিশ্বজুড়ে শ্রোতারা আবারও বড় পর্দায় ছবিটি দেখার সুযোগ পাবেন।’

শুধু তাই নয় সিনেমাটির ২৫ বছর উদযাপনকে কেন্দ্র করে টুইটারে নিজেদের ছবি এবং নামও পরিবর্তন করেছেন শাহরুখ-কাজল। এসআরকে তার টুইটারের নাম পরিবর্তন করে ‘রাজ মালহোত্রা’ এবং কাজল তার টুইটারের নাম পরিবর্তন করে ‘সিমরান’ রেখেছেন। প্রোফাইলে সেই সময়কার ছবিও ব্যবহার করতে দেখা যায় তাদের।
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দুলহানিয়া লে জায়েঙ্গে’ পরিচালনা করেছেন আদিত্য চোপড়া। চলচ্চিত্রটি প্রযোজনা করেন যশ চোপড়া এবং রচনা করেন জাভেদ সিদ্দিকী ও আদিত্য চোপড়া।

এলএ/এমএস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31