IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> নাইজেরিয়ায় সহিংসতায় ৬৯ জনের মৃত্যু

নাইজেরিয়ায় সহিংসতায় ৬৯ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান সহিংসতায় এ পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৫১ জন সাধারণ জনগণ এবং ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। শুক্রবার (২৩ অক্টোবর) নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের ঘরে ফিরে যেতে বলেছেন। খবর আল জাজিরার।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘যদি তারা ঘরে ফিরে না যায় তাহলে তিনি নিরাপত্তা বাহিনীকে সরাবেন না। কারণ, তিনি গুণ্ডাদের যা ইচ্ছা তাই করতে দিতে পারেন না। দেশকে অস্থিতিশীল করতে দিতে পারেন না।’

বুহারি আরও বলেছেন, ‘অনেক প্রাণহানি ঘটেছে। আর যেন না ঘটে। সরকার শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনের পাশে আছে। কিন্তু অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার যে আন্দোলন সেটার পক্ষে নেই। দুষ্কৃতিকারীরা যা ইচ্ছা তাই করবে আর সরকার সেনাবাহিনীকে রাস্তা থেকে তুলে নিবে, এমনটা তো হতে পারে না। বৃহস্পতিবার পর্যন্ত ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বিক্ষোভকারীদের হাতে নিহত হয়েছে। ৫১ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। প্রাণহানি এখানেই বন্ধ হোক।’

তবে প্রেসিডেন্ট বুহারি তার বিবৃবিতে মঙ্গলবার রাতে আন্দোলনকারীরা যখন জাতীয় সঙ্গীত গাইছিলো তখন সেনাবাহিনীর সদস্যরা নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এ নিয়ে কিছু উল্লেখ করেননি। কিন্তু এই গুলিবর্ষণের ঘটনা বিবৃতিতে উল্লেখ না করায় আন্দোলনকারীরা হতাশ ও বিস্মিত হয়েছেন।

আন্দোলনকারীদের দাবি, সরকার ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না নিলে এই আন্দোলন চলতেই থাকবে। সামনের দিনগুলোতে হয়তো আরও বড় আন্দোলন দানা বেধে উঠবে।

এএইচ/এমবি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31