IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপি
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তান-চীন হুমকি মোকাবেলায় পাঞ্জাবে এস-৪০০ মোতায়েন

পাকিস্তান-চীন হুমকি মোকাবেলায় পাঞ্জাবে এস-৪০০ মোতায়েন

ধূমকেতু নিউজ ডেস্ক : আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে পাঞ্জাব সীমান্তে এস-৪০০ মোতায়েন শুরু করেছে ভারত। পাকিস্তান ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় ভারতীয় বিমানবাহিনী এই আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে কয়েকটি সরকারি সূত্র জানায়, পাকিস্তান ও চীনের আকাশসীমা থেকে কোনো হুমকি এলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার তা প্রতিহত করার সক্ষমতা রয়েছে। রাশিয়া ইতোমধ্যে ভারতকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে শুরু করেছে। এ বছরের শেষ নাগাদ রাশিয়া চুক্তি অনুযায়ী সবগুলো ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ শেষ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে ভারতীয় বিমানবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে রাশিয়ায় এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাঞ্জাব রাজ্যে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করার পর দেশের পূর্বাঞ্চলীয় সীমান্তের দিকে এগুলো স্থাপনের ব্যাপারে নজর দেওয়া হবে বলে জানা গেছে।

এস-৪০০ রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এস-৪০০ ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। ভারত ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির ৫টি ইউনিট কিনতে মোট ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করে।

সংশ্লিষ্ট সূত্র এএনআইকে জানিয়েছে, সমুদ্র ও আকাশ পথে এই ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে ভারত পৌঁছেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31