IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপি
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাবুলে বোমা হামলা

কাবুলে বোমা হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পাসপোর্ট অফিসের গেটে বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির একজন সরকারি মুখপাত্র বলেন, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পাসপোর্ট অফিসের প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করার সময় ওই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শী একজন তালেবানের সদস্য বলেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। চারপাশের ভবন ও রাস্তাগুলো তালেবান নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে বলেও জানান তিনি।

সম্প্রতি কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর তালেবান সরকার দেশটির নাগরিকদের পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু করে। এরপরই পাসপোর্ট অফিসের সামনে ব্যাপক ভিড় দেখা যায়। জানা গেছে, বৃহস্পতিবার ছিল তালেবান কর্মকর্তাদের জন্য সংরক্ষিত।

যুদ্ধ বিধ্বস্ত দেশটির কেউ কেউ চিকিৎসার জন্য দেশ ছাড়তে মরিয়া আবার অন্যরা তালেবান শাসন থেকে বাঁচতে। তবে তালেবান সদস্যরা ভিড় সামলাতে ও নিরাপত্তার জন্য পাহারায় রয়েছেন শুরু থেকেই।

চলতি বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপরই দেশটিতে তাদের প্রধান শত্রু হয়ে ওঠে আইএস বা ইসলামিক স্টেট। কাবুলের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। তবে গোষ্ঠীটি নির্মূলে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে তালেবান। তবে শুরু থেকেই দেশটি থেকে ভয়ে-আতঙ্কে অন্য দেশে পাড়ি জমাতে মরিয়া অনেক নাগরিক।

অনেকটা রক্তপাতহীনভাবে গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয়। এরপর টানা এক মাস অরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় দেশটিতে। ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার কাজ সমাপ্ত করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31