IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিদেশি অনুদান বন্ধ মাদার তেরেসার সংস্থার

বিদেশি অনুদান বন্ধ মাদার তেরেসার সংস্থার

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদার তেরেসা প্রতিষ্ঠিত সাহায্য সংস্থার বিদেশী অনুদান পাওয়ার অনুমোদন স্থগিত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মিশনারিজ অব চ্যারিটি নামে এ সংস্থাটি অনাথ শিশুদের জন্য হোম ছাড়াও অনেক স্কুল ও হাসপাতাল পরিচালনা করছে। খবর বিবিসির।

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন বা ক্রিসমাস ডে’তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় ওই সংস্থাটির রেজিস্ট্রেশন বিষয়ে নতুন এ সিদ্ধান্তের কথা জানায়।

দেশটির হিন্দু কট্টরপন্থীরা এই সাহায্য সংস্থার বিরুদ্ধে সেখানকার লোকজনদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ করে আসছিলেন। যদিও সংস্থাটি বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সোমবার এক বিবৃতিতে সংস্থাটি তাদের লাইসেন্স নবায়ন আবেদন প্রত্যাখ্যাত হওয়ার কথা জানায় এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোন বিদেশী তহবিল সংক্রান্ত অ্যাকাউন্ট পরিচালনা করবে না।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সাহায্য সংস্থা নিয়ে একটি টুইট করে সমালোচনা কুড়ান। তিনি লিখেছিলেন যে, সরকার সংস্থাটির ব্যাংক একাউন্ট জব্দ করেছে। কিন্তু সরকার এটি প্রত্যাখ্যান করেছে।

মেসিডোনিয়া থেকে আসা রোমান ক্যাথলিক মাদার তেরেসা ১৯৫০ সালে কলকাতাভিত্তিক এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। ক্যাথলিকদের সাহায্য সংস্থার মধ্যে এটি বিশ্বের অন্যতম সবচেয়ে সুপরিচিত একটি।

সংস্থাটি নানা মানবিক কর্মকাণ্ড চালিয়ে থাকে।

মানবিক কার্যক্রমের জন্য ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন মাদার তেরেসা। আর তার মৃত্যুর সতেরো বছর পর ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ‘সেইন্ট’ বা সন্ত ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31