IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গোলান মালভূমিতে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক, ইরানের নিন্দা

গোলান মালভূমিতে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক, ইরানের নিন্দা

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তেলআবিবের ওই আগ্রাসী পদক্ষেপকে ‘চরম উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন।

অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তেলআবিবের ওই আগ্রাসী পদক্ষেপকে ‘চরম উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন।

সম্প্রতি গোলান মালভূমিতে অবৈধ ইহুদি বসতির বিস্তার ঘটানোর বিষয়টি অনুমোদন করার জন্য ওই মালভূমিতে উন্মুক্ত আকাশের নীচে বৈঠক করে নাফতালি বেনেতের মন্ত্রিসভা। ইহুদিবাদীদের এই ঘৃণ্য অপতৎপরতার ব্যাপারে কোনো আরব দেশ প্রতিক্রিয়া জানায়নি।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অসংখ্য প্রস্তাব বিশেষ করে ৪৯৭ নম্বর প্রস্তাব অনুযায়ী গোটা গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর এই অনস্বীকার্য বাস্তবতার স্বীকৃতি দেয়।

খাতিবজাদে বলেন, এই মালভূমিতে ইহুদি অভিবাসীর সংখ্যা বৃদ্ধি করা হোক কিংবা তাদের জন্য অবৈধ ইহুদি বসতির সংখ্যা বাড়িয়ে দেয়া হোক না কেন কোনোভাবেই এই বাস্তবতাকে পরিবর্তন করে দেয়া সম্ভব নয়।

অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের জেনে রাখা উচিত, তারা সিরিয়ার দখলীকৃতি ভূমিতে চিরকাল বসবাস করতে পারবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তেহরানের সর্বাত্মক সমর্থন এবং সিরিয়া সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনব্যাপী যুদ্ধে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির একাংশ দখল করে নেয় এবং আন্তর্জাতিক সমাজের বিরোধিতা উপেক্ষা করে ১৯৮২ সালে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে।জাতিসংঘ এখন পর্যন্ত এই অন্তর্ভুক্তিকে স্বীকৃতি না দিলেও ওই মালভূমিতে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনে বাধা দিতে কেউ এগিয়ে যাচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31