IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> সর্তকতা জারি ছাড়াই গুলির নির্দেশ

সর্তকতা জারি ছাড়াই গুলির নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আবার যদি দাঙ্গাকারীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদেরকে ধ্বংস করা হবে।

শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে তিনি দেশের সামরিক বাহিনীকে কোনো রকমের সর্তকতা জারি ছাড়াই বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন।

কাজাকিস্তানে যখন জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ার কারণে ব্যাপকভাবে বিক্ষোভ চলছে তখন তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এরইমধ্যে বিক্ষোভকারীদের দাঙ্গায় কয়েক ডজন মানুষ মারা গেছে। এর মধ্যে অন্তত ১৮ জন পুলিশ রয়েছে। এছাড়া, আহত হয়েছে প্রায় এক হাজার মানুষ।

বিক্ষোভকারীরা কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির মেয়র ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছেন। এছাড়া, বহু গাড়ি পুড়িয়ে দিয়েছে। সোভিয়েত ইউনিয়ন থেকে তিন দশক আগে স্বাধীনতা অর্জনের পর এই প্রথম কাজাখস্তানে নজিরবিহীন সংকট ও দাঙ্গার ঘটনা ঘটলো।

কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এরইমধ্যে ২৬ জন সশস্ত্র অপরাধী মারা গেছে এবং তিন হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, আজ সকালে আলমাতি শহরের কেন্দ্রস্থল থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। ওই এলাকায় গতকাল সেনা এবং দাঙ্গাকারীদের সংঘর্ষ হয়। কাজাখ প্রেসিডেন্ট তোকায়েভের অনুরোধে রাশিয়া দেশটিতে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31