IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের জলসীমায় পাকিস্তানের নৌযান

ভারতের জলসীমায় পাকিস্তানের নৌযান

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানের একটি নৌযানকে আটক করছে ভারতীয় কোস্টগার্ড (আইসিজি)। আটক করা ওই নৌযানটিতে অন্তত ১০ জন আরোহী ছিলেন বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আইসিজির দাবি, ইয়াসিন নামের ওই নৌযানটিকে স্থানীয় সময় শনিবার রাতে এক অভিযানে আটক করা হয়।

আইসিজি কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ডের জাহাজ অঙ্কিত ৮ জানুয়ারি রাতে আরব সাগরে ভারতীয় জলসীমা থেকে ১০ আরোহীসহ ইয়াসিন নামে পাকিস্তানের একটি নৌযান আটক করেছে। নৌযানটিকে গুজরাটের পোরবন্দরে আরও তল্লাশির জন্য নিয়ে যাওয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে আইসিজির অভিযানে গুজরাট উপকূল থেকে ১২ আরোহীসহ পাকিস্তানের আরেকটি নৌযান আটক করা হয়।

এসব নৌযান মাদক পাচারের সঙ্গে জড়িত বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ২০ ডিসেম্বর পাকিস্তানের একটি মাছধরার নৌকা থেকে ভারতীয় কোস্ট গার্ড আর সন্ত্রাসবিরোধী স্কোয়াডের যৌথ অভিযানে আনুমানিক ৪০০ কোটি রুপি মূল্যের ৭৭ কেজি হেরোইন জব্দ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31