IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ভিয়েনা চুক্তি সম্পর্কে রাই আল-ইয়াউমের খবর সঠিক নয় : ইরান

ভিয়েনা চুক্তি সম্পর্কে রাই আল-ইয়াউমের খবর সঠিক নয় : ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা পুনর্বহাল ইস্যুতে দুই বছরের জন্য একটি চুক্তি হয়েছে বলে ব্রিটেন থেকে প্রকাশিত দৈনিক রাই আল-ইয়াউম যে খবর দিয়েছে তাকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে দুই পক্ষের মধ্যে দুই বছরের জন্য যে চুক্তির খবর দিয়েছে ব্রিটেন থেকে প্রকাশিত পত্রিকা তা অসত্য এবং ভুয়া।

সূত্রটি বলেছেন, এই ধরনের খবর প্রকাশ করে পত্রিকাটি তার ভিন্ন কোনো লক্ষ্য অর্জন করতে চাইছে অথবা পরমাণু আলোচনার বিরোধী কোনো পক্ষ যারা ভিয়েনা সংলাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায় তারাই পত্রিকাটিকে এই ধরণের অসত্য তথ্য সরবরাহ করে থাকতে পারে।

রাই আল-ইয়াউম দাবি করেছে যে, ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর দুই বছরের জন্য চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের ওপর যে সমস্ত নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, আমেরিকা তা সব প্রত্যাহার করে নেবে।

অন্যদিকে, আমেরিকা চুক্তি লঙ্ঘনের পর থেকে ইরান যে সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে সেগুলো রাশিয়ার কাছে পাঠাবে এবং আমেরিকা যদি আবারো এই চুক্তি থেকে বেরিয়ে যায় তাহলে ইরান রাশিয়া থেকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম ফেরত নেবে এবং আবারো তার পরমাণু কর্মসূচি জোরদার করতে পারবে।

পত্রিকাটি আরো দাবি করেছে, দক্ষিণ কোরিয়ায় আটক ইরানি সম্পদ ছাড়ের ব্যাপারে সিউলের যে প্রতিনিধি দল ভিয়েনায় ইরানি প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানির সঙ্গে আলোচনা করেছে তা মূলত আমেরিকার পক্ষ থেকে চুক্তির ব্যাপারে সদিচ্ছার নজির হিসেবে হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31